জুভেন্টাসকে বিদায় বলেছেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক
২৭ আগস্ট ২০২১, ১৮:৪৮আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১৮:৫৫

রোনালদোর দল-বদলের গুঞ্জন নিয়ে ইউরোপের ফুটবল মুখরিত অনেক দিন। দল-বদলের ডেড লাইন ঘনিয়ে আসতে আসতেই জানা গেলো, জুভেন্টাস ছেড়ে-ই দিচ্ছেন পর্তুগিজ ফরোয়ার্ড! শুক্রবার এমন তথ্য দিয়েছেন, ইতালিয়ান জায়ান্টটির কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। 

রোনালদো শুক্রবার অনুশীলন গ্রাউন্ডে এসে সতীর্থদের বিদায়ও বলে গেছেন। পাশাপাশি লকার রুম থেকে সব কিছু গুটিয়ে নিয়েছেন দেড় ঘণ্টার মিশনে!

সংবাদ মাধ্যমকে অ্যালেগ্রি বলেছেন, ‘গতকাল রোনালদোর সঙ্গে কথা হয়েছে। সে বলেছে জুভেন্টাসে আর থাকতে চায় না। এই কারণে কালকের ম্যাচে ওকে রাখা হচ্ছে না। আজ সকালে রোনালদো অনুশীলনও করেনি।’

দল-বদলের শেষ মুহূর্তের নাটকীয়তায় সব আলোচনাই এখন রোনালদো আর এমবাপ্পেকে ঘিরে। রোনালদোর পরবর্তী ঠিকানা বলা হচ্ছে ম্যানচেস্টার সিটি। বুধবার জুভেন্টাসও বলেছে, তারা রোনালদোকে চলমান বাজারেই বেচে দিতে চায়। কিন্তু সেটি তখনই সম্ভব, যদি আগ্রহী ক্লাবগুলো শর্তপূরণ করতে পারে।

বেশ কিছু ব্রিটিশ গণমাধ্যম দাবি করেছে, রোনালদোর এজেন্ট হোর্হে মেন্দেসের সঙ্গে যোগাযোগ করেছে ম্যানচেস্টার সিটি। সেখানে নাকি সমঝোতাতেও পৌঁছেছে দুই পক্ষ!

এদিকে রোনালদোর এমন সিদ্ধান্তে মোটেও হতাশ হননি জুভেন্টাস কোচ অ্যালেগ্রি। তিনি বলেছেন, ‘আমি কোনওভাবেই হতাশ নই। কারণ এটা রোনালদোরই সিদ্ধান্ত। তিন বছর সে এখানে ছিল, দলে ভূমিকাও রেখেছে। পরিবর্তন আসবেই, এটাই জীবনের নিয়ম। কিন্তু জুভেন্টাস টিকে থাকবে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম