আবারও রোনালদোর ঠিকানা ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
২৭ আগস্ট ২০২১, ২৩:০০আপডেট : ২৭ আগস্ট ২০২১, ২৩:১১

ক্রিস্তিয়ানো রোনালদোর বড় তারকা হওয়ার পিছনে বড় অবদান ম্যানচেস্টার ইউনাইটেডের। মাঝে বিরতি দিয়ে আবারও সেই চিরচেনা ইংলিশ ক্লাবটিতে ফিরেছেন পর্তুগিজ তারকা। দিনভর দল-বদল নিয়ে নাটকীয়তার পর রোনালদো এখন ম্যানচেস্টার ইউনাইটেডের। ইংলিশ ক্লাবটি টুইটারে ঘোষণা দিয়ে লিখেছে, ‘ঘরে স্বাগতম, ক্রিস্তিয়ানো।’

ম্যানইউ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আনন্দের সঙ্গে নিশ্চিত করছি ব্যক্তিগত চুক্তি, ভিসা ও স্বাস্থ্য পরীক্ষা সফলভাবে শেষ করার শর্তসাপেক্ষে ক্রিস্তিয়ানো রোনালদোর দলবদলের জন্য আমরা জুভেন্টাসের সঙ্গে সমঝোতায় পৌঁছেছি।’

এরপরই ক্লাবটি যোগ করেছে, ক্রিস্তিয়ানো পাঁচবারের ব্যালন ডিঅ’র জয়ী। ৩০টি মেজর ট্রফি রয়েছে ঝুলিতে। এরমধ্যে রয়েছে পাঁচটি চ্যাম্পিয়নস লিগের ট্রফিও। রয়েছে চারটি ফিফা ক্লাব বিশ্বকাপ। ইংল্যান্ড, স্পেন ও ইতালি মিলে জিতেছেন সাতটি লিগ শিরোপা। এছাড়া ম্যানইউয়ে প্রথম দিকে ২৯২টি ম্যাচ খেলে ১১৮টি গোল আছে রোনালদোর। পুনরায় প্রত্যাবর্তনে এখন সবাই তার দিকে তাকিয়ে। 

এর আগে প্যারিস সেন্ত জার্মেইতে যাওয়ার কথা উঠলেও তা সত্য হয়নি। ম্যানচেস্টার সিটিতে যাওয়ার গুঞ্জন জোরালো হলেও হঠাৎ দৃশ্যপটে উপস্থিত ম্যানচেস্টার ইউনাইটেড। জুভেন্টাস ছেড়ে শেষ পর্যন্ত ম্যানইউতেই নতুন ঠিকানা হলো পাঁচবারের ব্যালন ডিঅ’র জয়ীর।

রোনালদো ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ম্যানইউ মাতিয়েছেন। এই ক্লাবের বর্তমান কোচ ওলে গানার সুলশারের সঙ্গেও খেলেছেন পর্তুগিজ যুবরাজ। এবার সতীর্থ সুলশারের অধীনে মাঠ মাতানোর অপেক্ষা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম