কেন বাড়তি ৯ খেলোয়াড় যোগ করলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০২১, ১৫:২৬আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৭:৪৮

করোনাভাইরাস সংক্রমণে ব্রাজিলে মৃত্যুর মিছিল চলছেই। ইউরোপের বেশ কয়েকটি দেশ তাই লাতিন আমেরিকার দেশটিকে রেখেছে ‘লাল তালিকায়’। সেলেসাওদের অনেক খেলোয়াড় ইউরোপে খেলেন। ফলে সামনের বিশ্বকাপ বাছাইয়ে খেলোয়াড় হারানোর শঙ্কা জেঁকে বসেছে ব্রাজিল ক্যাম্পে। এই ঝক্কি সামলাতে বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড বড় করেছেন কোচ তিতে।

সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে বাড়তি ৯ খেলোয়াড় যোগ করেছে ব্রাজিল। আগের ২৫ জনের সঙ্গে এখন ৯ খেলোয়াড় যোগ হওয়ায় স্কোয়াড হয়েছে ৩৪ সদস্যের।

ইংল্যান্ড ও স্পেনের লিগে খেলা ফুটবলারদের হারাতে পারে ব্রাজিল। ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাস শঙ্কায় ‘লাল তালিকায়’ থাকা দেশে ক্লাবগুলো তাদের খেলোয়াড় ছাড়বে না। স্প্যানিশ লিগ কর্তৃপক্ষও সর্তকবার্তা পাঠিয়ে রেখেছে। তাই প্রিমিয়ার লিগ ও লা লিগায় পারফর্ম করা ব্রাজিলিয়ানদের নাও পেতে পারেন কোচ তিতে।

সামনের বিশ্বকাপ বাছাইয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের তিনটি ম্যাচ, যার মধ্যে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে লড়াইও। গুরুত্বপূর্ণ এই মিশনের আগে তাই খেলোয়াড়ের ‘অভাব’ পূরণে ৯ জনকে যোগ করেছে ব্রাজিল।

তিতে তার দলে ডেকেছেন হাল্ক, ভিনিসিয়ুস জুনিয়র ও মিরান্দাকে। অন্যদিকে প্রথমবার সুযোগ পেয়েছেন মিডফিল্ডার এদেনিলসন ও মাথিয়াস নুনেস। একই সঙ্গে যুক্ত হয়েছেন আতলেতিকো মিনেইরো গোলকিপার এভারসন। অন্যরা হলেন গোলকিপার সান্তোস, মিডফিল্ডার জারসন ও ফরোয়ার্ড মালকম।

নতুন যুক্ত হলেন যারা:

গোলকিপার: এভারসন, সান্তোস; ডিফেন্ডার: মিরান্দা; মিডফিল্ডার: এদেনিলসন, জারসন, মাথিয়াস নুনেস; ফরোয়ার্ড: হাল্ক, মালকম, ভিনিসিয়ুস জুনিয়র।

আগের ২৫ জনের স্কোয়াড:

গোলকিপার: আলিসন, এদেরসন, ওয়েভের্তন; ডিফেন্ডার: মারকিনুস, থিয়গো সিলভা, এদের মিলিতাও, লুকাস ভেরিসিমো, আলেক্স সান্দ্রো, দানিলো, দানি আলভেস, গুইহেরমে আরানা; মিডফিল্ডার: কাসেমিরো, ফ্রেদ, লুকাস পাকিতা, ক্লাউদিনিয়ো, ব্রুনো গুইমারেস, এভারতন রিবেইরো, ফাবিনিয়ো; ফরোয়ার্ড: নেইমার, গাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, মাথিয়াস কুনহা, রবের্তো ফিরমিনো, গাব্রিয়েল বারবোসা, রাফিনহা।

/কেআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বিশ্বকাপের আগে ব্রাজিলের দাপুটে জয়
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের