বাংলাদেশের প্রথম ম্যাচ রাতে নয় বিকালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২১, ১৪:১০আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৪:১০

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে আগামী ১ অক্টোবর। এবারের আসরটি অনুষ্ঠিত হবে মালদ্বীপের রাজধানী মালেতে। উদ্বোধনী দিনে রাত ১০টায় হওয়ার কথা ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ। কিন্তু এখন আয়োজকদের অনুরোধে বিকাল ৫ টায় খেলতে হবে জামাল ভুঁইয়াদের। সেদিন রাত ১০টায় স্বাগতিক মালদ্বীপ খেলবে নেপালের বিপক্ষে।

এছাড়া সূচিতে আর কোন রদবদল হয়নি। আগের সূচি অনুযায়ী-ই ৪ অক্টোবর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারতের। শুরু হবে বিকাল ৫টায়। ৭ অক্টোবর রাত ১০টায় লাল-সবুজ জার্সিধারীরা খেলবে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে। ১৩ অক্টোবর বাংলাদেশ রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। এই ম্যাচটি শুরু হবে বিকাল ৫টায়। আর ১৬ অক্টোবর ফাইনাল হবে রাত ৯টায়।

প্রথম দিনের ম্যাচের সময় পরিবর্তন প্রসঙ্গে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সাফের আয়োজক মালদ্বীপ উদ্বোধনী অনুষ্ঠান করতে চাইছে। তাই তারা প্রথম ম্যাচটি বিকালে নয় রাতে খেলতে চেয়েছে। আমরা অন্যদের সঙ্গে কথা বলে সূচিতে একটু পরিবর্তন এনেছি। তাই বাংলাদেশের প্রথম ম্যাচ রাতে নয় বিকালে হবে। এছাড়া অন্য দিনের সূচি ঠিক থাকবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম