রোনালদোর ইতিহাসের ম্যাচে পর্তুগালের জয়

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২১, ০৩:২১আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ০৩:২১

শুরুতে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যেতে পারতো পর্তুগাল। রোনালদো মিস করলেন। এরপর এগিয়ে গেলো আয়ারল্যান্ড। কিন্তু তখনও হতোদ্যম হয়নি পর্তুগাল। ক্রিস্তিয়ানো রোনালদো শেষ দিকে এসে জাদু দেখালেন। ইতিহাস করার পাশাপাশি করলেন জোড়া লক্ষ্যভেদ। তাতেই আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে তৃতীয় জয় নিয়ে মাঠ ছেড়েছে ফারনান্দো সান্তোশের দল।

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটিও নিজের করে নিয়েছেন রোনালদো! ১১১ গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন এই তারকাই।

এই ড্রতে ‘এ’ গ্রুপে পর্তুগাল চার ম্যাচে তৃতীয় জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। বিপরীতে আয়ারল্যান্ড টানা তিন ম্যাচে হার দেখেছে।

নিজেদের মাঠে বল দখলে এগিয়ে থাকে পর্তুগাল। আক্রমণও কম করেনি। ম্যাচের ১০ মিনিটেই পেনাল্টি মিসের কারণে গোল আসেনি। রোনালদের শট বলের লাইনে ঝাঁপিয়ে পড়ে গোলকিপার গোল হতে দেয়নি।  স্বাগতিকদের চাপে রক্ষণ সামলাতে ব্যস্ত থাকতে হয়েছে আইরিশদের। ফাঁকে ফাঁকে প্রতি আক্রমণেও উঠেছে তারা। 

২১ মিনিটে কনোলির দুর্বল হেড গোলকিপার রুই প্যাট্রিসিও সহজেই তালুবন্দী করেন। ২৮ মিনিটে পর্তুগাল আবারও সুযোগ পায়। তবে দুর্ভাগ্য গোল পাওয়া হয়নি। জোয়াও ক্যানসেলোর ক্রসে ৬ গজ দূরত্ব থেকে দিয়েগো জোতার জোরালো হেড পোস্টে লেগে ফিরে আসে। ৩৬ মিনিটে ফেরনান্দেজের শট ক্রস বারের ওপর দিয়ে যায়।

প্রথমার্ধের শেষের দিকে আয়ারল্যান্ড চাপ প্রয়োগ করতে থাকে। ৪৪ মিনিটে কনোলির প্রচেষ্টা নস্যাত করে দেন গোলকিপার ও ডিফেন্ডাররা। তবে পরের মিনিটে আইরিশদের এগিয়ে যাওয়া থামানো যায়নি। ৪৫ মিনিটে আয়ারল্যান্ড এগিয়ে যায়। জেমি ম্যাকগ্রাথের কর্নারে জন ইগানের দুর্দান্ত হেডে জাল কাঁপায়। আন্তর্জাতিক ফুটবলে এই ডিফেন্ডারের এটাই প্রথম গোল। বিরতির আগে দুবার চেষ্টা করেও সমতা ফিরতে পারেনি পর্তুগাল।

বিরতির পর পর্তুগাল গোল শোধে মরিয়া হয়ে চেষ্টা করতে থাকে। ৫৪ মিনিটে ফেরনান্দেজের জোরালো শট পোস্টের বাইরে দিয়ে যায়। ৭৪ মিনিটে রোনালদোর ক্রসে বার্নার্ডো সিলভা ফাঁকায় ক্রস বারের ওপর দিয়ে মারেন।

৮৭ মিনিটে পর্তুগালের রোনালদোর ফ্রি-কিক গোলকিপার ঝাঁপিয়ে পড়ে রুখে দেন। শেষ দুই মিনিটে রোনালদোর জাদু! ৮৯ মিনিটে রোনালদো সতীর্থের ক্রস থেকে রোনালদো হেডে লক্ষ্যভেদ করে ম্যাচে সমতা আনেন। পাশাপাশি ইতিহাসও গড়েন!

ইনজুরি সময়ে রোনালদো ব্যবধান দ্বিগুণ করেন। আবার সতীর্থের ক্রসে হেডে জয়ও নিশ্চিত করেন। তাই তো জার্সি খুলে রোনালদোর উল্লাস ছিল দেখার মতোই।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম