২৮ বছর পর স্পেনের হার, জার্মানির জয়

স্পোর্টস ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫৮
image

বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ ১৯৯৩ সালে ডেনমার্কের কাছে ১-০ গোলে হেরেছিল স্পেন। এরপর আর কোনও ম্যাচে হারের মুখ দেখেনি। তবে এবার ২৮ বছর পর তাদের হারের লজ্জা দিয়েছে সুইডেন। স্পেনকে হারিয়েছে ২-১ গোলের ব্যবধানে। অন্য ম্যাচে জার্মানি সহজেই লিচটেনস্টেইনের বিপক্ষে ২-০ গোলে জিতেছে।

বিশ্বকাপ বাছাইয়ে ‘বি’ গ্রুপে সুইডেন ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। স্পেন এক ম্যাচ বেশি খেলে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

ফ্রেন্সড এরিনাতে বল দখলে স্পেন অনেকটাই এগিয়ে ছিল। আক্রমণও কম হয়নি। কিন্তু ম্যাচ জিততে পারেনি। প্রথমার্ধের শুরুর দিকে দুটি গোল হয়েছে। কার্লোস সোলের ৪ মিনিটে স্পেনকে এগিয়ে নেন। জর্দি আলবার ক্রস থেকে সোলের লক্ষ্যভেদ করেন। কিন্তু তাদের মুখের হাসি বেশিক্ষণ থাকেনি। পরের মিনিটে নিজেদের ভুলে গোল হজম করতে হয়েছে। ইসাক গোল করে ম্যাচে সমতা ফেরান।

বিরতির পর সুইডেন এগিয়ে যায়। ৫৭ মিনিটে কর্নার থেকে নিচু শটে ক্লেসন গোল করে দলের জয় নিশ্চিত করেন। স্পেন চেষ্টা করেও ম্যাচে সমতা আনতে পারেনি।

অন্য ম্যাচে ইউরোপীয় অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বে ‘জে’ গ্রুপে শক্তিধর জার্মানি সহজেই ম্যাচ জিতেছে। চার ম্যাচে ৯ পয়েন্ট তাদের। আছে দ্বিতীয় স্থানে। লিচটেনস্টেইন সবগুলো হেরেছে।

কিবানপার্কে দুই অর্ধের দুই গোলে জার্মানি ম্যাচ জিতেছে। বল দখলে ৮৫ ভাগ এগিয়ে ছিল বিজয়ীরা। তবে জার্মানিকে প্রথম গোলের জন্য অপেক্ষায় থাকতে হয়েছে ৪০ মিনিট পর্যন্ত। পরের মিনিটে ওয়ার্নার লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন। ৭৭ মিনিটে সেইন দ্বিতীয় গোল করে জয় সুনিশ্চিত করেন।

/টিএ/আপ-জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম