পিএসজিকে সতর্ক করলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৪

লিওনেল মেসি যোগ দেওয়ার পর প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) এখন তাঁরার হাট। দলটিতে আগে থেকেই ছিলেন নেইমার-দি মারিয়া-এমবাপ্পের মতো তারকারা। ফলে দলটির এখন একটাই লক্ষ্য- অধরা ইউরোপ সেরার ট্রফি চ্যাম্পিয়নস লিগ জয়। কিন্তু তারকা সমৃদ্ধ হওয়ার পরেও যে অনেক সময় চ্যাম্পিয়নস লিগ জেতা যায় না, তা ব্রাজিল কিংবদন্তি রোনালদোর চেয়ে আর কে ভালো জানে?

তিনি যখন রিয়াল মাদ্রিদে ছিলেন। সেই সময় ডেভিড বেকহ্যামসহ এক ঝাঁক তারকা সমৃদ্ধ দল ছিল স্প্যানিশ জায়ান্টরা। এর পরেও লস ব্লাঙ্কোসরা ইউরোপ সেরার মুকুট মাথায় দিতে পারেনি। সেই উদাহরণ টেনে রোনালদো সতর্ক করলেন পিএসজিকে, ‘আমি রিয়াল মাদ্রিদে খেলেছি পাঁচ মৌসুম। তখন দলটা তারকা সমৃদ্ধ ছিল। কিন্তু কখনও চ্যাম্পিয়নস লিগ জিততে পারেনি। মূল কথা হলো, জয় এমনি এমনি আসে না। দলে সেরা খেলোয়াড় থাকলেও। কথাটা পিএসজির বেলাতেও খাটে।’

ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপ জেতানো এই স্ট্রাইকার বর্তমানে স্প্যানিশ ক্লাব রিয়াল ভায়াদোলিদের সভাপতি। তিনি মনে করেন, মেসির মতো মহা তারকা থাকার পরেও পিএসজির চ্যাম্পিয়নস লিগ জেতা সহজ নয়, ‘এখনই আগেভাগে জোর দিয়ে বলা যায় না, কে জিততে পারে চ্যাম্পিয়নস লিগের ট্রফি। কোয়ার্টার ফাইনালে গেলে তখন অনেক কিছুই আঁচ করা যায়। তবে ফুটবলে কথা বলা এক জিনিস। আর মাঠে তার প্রয়োগ ভিন্ন বিষয়। মাঠের খেলাতে অনেক কিছুই প্রভাব বিস্তার করে থাকে। পিএসজি ভালো অবস্থানে আছে। কিন্তু কথা বলা ও মাঠের খেলার হিসাব দুটো ভিন্ন বিষয়।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম