তিন জাতি ফুটবল

বাংলাদেশের একাদশে কানাডা প্রবাসী রাহবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:২১

আজ (মঙ্গলবার) রাতে দোলন ওমরজাকেভ স্টেডিয়ামে স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তিন জাতি ‍ফুটবল প্রতিযোগিতায় শেষ ম্যাচের একাদশে জায়গা পেয়েছেন কানাডা প্রবাসী মিডফিল্ডার রাহবার ওয়াহেদ খান।

প্রথম ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে শেষ ১০ মিনিট মাঠে নেমে ঝলক দেখিয়েছেন রাহবার। তাই আজকের ম্যাচে তাকে শুরুর একাদশে সুযোগ দিয়েছেন প্রধান কোচ জেমি ডে।

সব মিলিয়ে একাদশে চারটি পরিবর্তন আনা হয়েছে । গোলকিপার শহিদুল আলম, ডিফেন্ডার রেজাউল করিম, মিডফিল্ডার সোহেল রানা ও উইঙ্গার সাদউদ্দিন একাদশে নেই। তাদের জায়গায় আনিসুর রহমান জিকো, রিয়াদুল হাসান, রাহবার ও মাহবুবুর রহমান সুফিল সুযোগ পেয়েছেন।

আগের ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। আজ স্বাগতিকদের বিপক্ষে তাদের যথাসাধ্য লড়াই করার প্রতিশ্রুতি।

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো, তপু বর্মণ, তারিক রায়হান, রিয়াদুল হাসান, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন আরাফাত, জামাল ভূঁইয়া, রাহবার ওয়াহেদ, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, রাকিব হোসেন।

/টিএ/কেআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের