অনেকদিন পর এসেছে সুযোগ...

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২১, ১১:০১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১১:০৭

২০১৯ সালে নেপালের বিরাটনগরে সাফ চ্যাম্পিয়নশিপের পর আর আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের মেয়েদের। করোনাভাইরাসের প্রভাবে নির্ধারিত অনেক ম্যাচই মাঠে গড়াতে পারেনি। তবে এবার পরিস্থিতির উন্নতি হওয়ায় এএফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ের আগে অনেকদিন পর আবারও দুটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ এসেছে। দুটি ম্যাচেই প্রতিপক্ষ নেপাল। আজ (বৃহস্পতিবার) প্রথম ম্যাচ খেলতে নামবে সাবিনা-কৃষ্ণারা। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৫টা ১৫ মিনিটে হবে দুই দলের ম্যাচটি।

নেপালের বিপক্ষে ম্যাচ দুটি দিয়ে নিজেদের ঝালিয়ে নেওয়ার পাশাপাশি ইতিবাচক ফল করার লক্ষ্য বাংলাদেশের। আন্তর্জাতিক ম্যাচ না খেললেও ঘরোয়া প্রতিযোগিতায় খেলেছেন সাবিনা-কৃষ্ণা-মৌসুমিরা। তাই নেপালের বিপক্ষে প্রথম ম্যাচেই ভালো ফলের আশা কোচ গোলাম রব্বানী ছোটনের।

কাঠমান্ডু থেকে তিনি বলেছেন, ‘অনেক বছর ধরে মেয়েরা একসঙ্গে খেলে আসছে। তারা বয়সভিত্তিক দলেও একসঙ্গে খেলেছে, তাই এখন প্রত্যেকের মধ্যে খুব ভালো সম্পর্ক এবং বোঝার ক্ষমতা রয়েছে। যদি মেয়েরা দলবদ্ধভাবে তাদের সেরাটা দিতে পারে, তাহলে অবশ্যই আমরা কালকের (বৃহস্পতিবার) ম্যাচে ভালো একটা ফলাফল পাবো।’

অধিনায়ক সাবিনা খাতুনের কণ্ঠেও একই সুর। দেশের মানুষকে ভালো কিছু উপহার দেওয়ার লক্ষ্য এই স্ট্রাইকারের, ‘আমরা গত কয়েক মাস কঠোর পরিশ্রম করে আসছি। সেই পরিশ্রমের ফলাফল আমরা নেপালের ম্যাচ দিয়ে ভালো কিছু দেশকে উপহার দিতে চাই এবং পরবর্তীতে উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য এএফসি কাপে (কোয়ালিফাইং রাউন্ড) নিজেদের অবস্থান ধরে রাখতে চাই। আমরা দেশবাসীর কাছে দোয়াপ্রার্থী।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম