মনোসংযোগটা বাড়াতে হবে: ফরোয়ার্ড সাখাওয়াত রনি

রায়হান মাহমুদ
১৬ জানুয়ারি ২০১৬, ১৬:০১আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৬:১৬

ফরোয়ার্ড সাখাওয়াত হোসেন রনি। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফরোয়ার্ড সাখাওয়াত হোসেন রনি। বঙ্গবন্ধু গোল্ড কাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি গোল করে পরের দুই ম্যাচে একাধিক গোলের সুযোগ নষ্ট করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। সম্মুখীন হচ্ছেন নানা প্রশ্নের। বাংলা ট্রিবিউনের কাছে তুলে ধরেছেন নিজের মানসিক অবস্থার নানা দিকগুলো। পাঠকের কাছে সেই সাক্ষাতকারটি তুলে ধরা হলো-

বাংলা ট্রিবিউন: সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে কী বলবেন? চাপের মুখে ভেঙে পড়ছেন নাতো…

রনি: চাপ তো আছেই। দেশের মাটিতে খেলা। সমর্থকদের সঙ্গে সঙ্গে জাতীয় দলে খেলার চাপতো রয়েছেই। কিন্তু সেগুলো নিতে না চাইলেও কেমন জানি একটা চাপ চলে আসে। তাড়াহুড়ো করে ফেলছি হয়তো। তাই গোল করতে পারছি না, ফিনিশিংটা হচ্ছে না।

বাংলা ট্রিবিউন: ব্যর্থতার সময় কি নিজের সঙ্গে কথা বলেন?

রনি: আমি নিজের সঙ্গে কথা বলি না এমনটা নয়। ‘পেপ টক’ বলতে যা বোঝায় তা আমাকে কোচ মারুফ ভাই শিখিয়েছেন। কেনও এমন হচ্ছে তা আমার নিজেরই বোধগম্য হয় না। আমার মনে হয় আমাকে আরেকটু ধীর স্থির হতে হবে। এখন আমার মনে পড়ছে লোডভিক ডি ক্রুইফও আমাকে বলেছিলেন আরেকটু সময় নিতে। ডি বক্সে পারিপার্শ্বিকতাটা দেখে তারপর পদক্ষেপটা নিতে।

বাংলা ট্রিবিউন: সমস্যাটা তাহলে কোথায়?

রনি: ব্যাপারটা শুধুমাত্র স্কিলের সমস্যা যে নয় তা আমি বুঝি। মনোসংযোগটা বাড়াতে হবে আমার। ২০১১ সালে জাতীয় দলে ডেব্যু হওয়ার পর এসেছি আবার গিয়েছি। মাঝে ইনজুরির খপ্পরে পড়েছি। কোচও আমাকে বলছেন আমার এখন নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার সময়। আমি জানি না এর কারণে আমি বেশি স্থির হয়ে গিয়েছি কিনা। আমি অন্তত এটি বুঝতে পারছি যে আমাকে শোধরাতে হবে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলগুলো পুরোপুরি বিদেশি স্ট্রাইকার নির্ভর। এটি কোনও প্রভাব ফেলছে না যদি কেউ মনে করে তাহলে বলবো তার ধারণাটা পুরোপুরি ভুল। তখন দেশি ফরোয়ার্ডদের খেলার সুযোগ থাকে কম। আবার জাতীয় দলে তাদের দায়িত্বটা পুরোপুরি নিতে হয়। এখানে তো একটা ভারসাম্যহীনতা আছে। আমি মনে করি জাতীয় দলে যে সব ফরোয়ার্ড খেলেন তাদের নিয়মিত খেলার সুযোগটা অবশ্যই নিশ্চিত করতে হবে।

বাংলা ট্রিবিউন: নেপালের বিপক্ষে দুটি মিস হয়েছে। সেটা কেনও হলো?

রনি: নেপালের সঙ্গে কাল দ্বিতীয় গোলের সুযোটা নষ্ট করা উচিৎ হয়নি। আমি প্রাকৃতিকভাবে ডানপায়ের খেলোয়াড়। প্রথম সুযোগটা ছিল বাম পায়ে, পজিশনটা ভালো হলেও সেটি আমার জন্য কিছুটা কঠিন ছিল। কিন্তু দ্বিতীয়টা ছিল ডান পায়ে, কেনও যে আমি পারলাম না… তবে আমার দুঃখ হয় না ভাবলে ভুল হবে।

বাংলা ট্রিবিউন: ক্লাব ফুটবলে দেশি ফরোয়ার্ডদের কী অবস্থা?

রনি: বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলগুলো পুরোপুরি বিদেশি স্ট্রাইকার নির্ভর। এটি কোনও প্রভাব ফেলছে না যদি কেউ মনে করে তাহলে বলবো তার ধারণাটা পুরোপুরি ভুল। তখন দেশি ফরোয়ার্ডদের খেলার সুযোগ থাকে কম। আবার জাতীয় দলে তাদের দায়িত্বটা পুরোপুরি নিতে হয়। এখানে তো একটা ভারসাম্যহীনতা আছে। আমি মনে করি জাতীয় দলে যে সব ফরোয়ার্ড খেলেন তাদের নিয়মিত খেলার সুযোগটা অবশ্যই নিশ্চিত করতে হবে।

বাংলা ট্রিবিউন: সবশেষ কথা…

রনি: প্রচারমাধ্যমে তো অনেক কিছুই লেখা হয়েছে। দেখি সেমিফাইনালে গোল করতে পারি কিনা। আমি চেষ্ট করবো দলকে এবং দেশকে সাফল্য এনে দিতে।  

/এফআইআর/

সম্পর্কিত
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
সাক্ষাৎকারে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানমধ্যপ্রাচ্যের সংকট না কাটলে রফতানি ঘুরে দাঁড়ানো অনিশ্চিত
আমার আত্মার বয়স হাজার কোটি বছর: সূচনা শেলী
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আইভীকে তারা মুক্তি দিয়েছে: নাসীরুদ্দীন
নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আইভীকে তারা মুক্তি দিয়েছে: নাসীরুদ্দীন
চর্যাপদ থেকে ডাকঘর, শিল্পকলায় আবৃত্তিও শ্রুতি নাটকে অনন্য সন্ধ্যা
চর্যাপদ থেকে ডাকঘর, শিল্পকলায় আবৃত্তিও শ্রুতি নাটকে অনন্য সন্ধ্যা
ইউরোপে পাঠানোর প্রলোভনে ২২ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার ৩
ইউরোপে পাঠানোর প্রলোভনে ২২ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার ৩
চিকিৎসককে অপহরণ করে জোরপূর্বক বিয়ে করলেন আরেক চিকিৎসক
চিকিৎসককে অপহরণ করে জোরপূর্বক বিয়ে করলেন আরেক চিকিৎসক
সর্বাধিক পঠিত
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
বিএনপির সমর্থনে মেয়র হওয়া মনজুর ছাত্রলীগের মিছিলের মামলার আসামি
বিএনপির সমর্থনে মেয়র হওয়া মনজুর ছাত্রলীগের মিছিলের মামলার আসামি