বাংলাদেশ দলে নাম উঠেছে এলিটা কিংসলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৪

আগামী ১ অক্টোবর মালদ্বীপে শুরু হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের কাছে প্রাথমিক দল দিতে হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। জমা দেওয়া ৩৪ সদস্যের বাংলাদেশ দলে প্রথমবারের মতো জায়গা হয়েছে নাইজেরিয়ান বংশোদ্ভুত এলিটা কিংসলের!

অবশ্য নাইজেরিয়ান বংশোদ্ভুত হলেও এলিটা এখন বাংলাদেশি। কিন্তু বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য ফিফার ছাড়পত্র পাননি তিনি। এ নিয়ে ফিফার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সোমবার বলেছেন, ‘সাফের কাছে ৩৪ জন খেলোয়াড়ের নাম পাঠানো হয়েছে। এর মধ্যে কিংসলে রয়েছে। তাকে বাংলাদেশ দলে খেলাতে হলে যেন প্রশাসনিক কোনও সমস্যা না থাকে। সেজন্য ফিফার কিছু ডকুমেন্টস দরকার ছিল। ইমিগ্রেশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি নিয়ে তাদের দেওয়া হয়েছে। এখন শিগগিরই জুম মিটিং করা হবে।’

আগামী ২০ সেপ্টেম্বর থেকে সাফের ক্যাম্প শুরু হতে পারে। সেখানেও কিংসলের থাকার সম্ভাবনা রয়েছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম