আজ শুরু চ্যাম্পিয়নস লিগ, নামছে কারা?

স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১২:৪০

পাগলাটে এক দলবদলের পর ইউরোপীয় ফুটবলের রোমাঞ্চটাই ভিন্ন ধারায় এসে দাঁড়িয়েছে। যেই বার্সেলোনা ছিল মেসি নির্ভর। সেই জায়ান্টরা এবার মিশন শুরু করছে প্রাণভোমরাকে ছাড়া! প্রতিপক্ষ ২০১৯-২০ মৌসুমের কোয়ার্টার ফাইনালে তাদের ৮-২ গোলে বিধ্বস্ত করা বায়ার্ন মিউনিখ।

নতুন মৌসুমের প্রথম দিন বার্সা-বায়ার্ন ম্যাচটি শুরু হবে মঙ্গলবার দিবাগত রাত ১টায়। গ্রুপ পর্বের ম্যাচটি দেখাবে সনি টেন-২

ম্যাচ শুরুর আগে বায়ার্ন অবশ্য খোঁচা দিতে ভুল করেনি। ক্লাবটির ফেসবুকে ন্যু ক্যাম্পের একটি ছবি পোস্ট করে বার্সাকে পুরনো ক্ষতের কথা মনে করিয়ে দিয়েছে এভাবে- কালকের (আজকের) শিকারের ময়দান।

এমন পরিস্থিতিতেও বার্সা দমে যাচ্ছে না। বরং অধিনায়ক সের্হিয়ো বুশকেৎজকে প্রেরণা জোগাচ্ছে গত আসরে চেলসির চমক জাগানো সাফল্য। তাই মেসি না থাকার পরেও বুশকেৎজ বলেছেন, ‘ফুটবলে যে কোন কিছুই হতে পারে। গত আসরে ফেভারিট না হয়েও চেলসি শিরোপা জিতেছে।’

বার্সা কোচ কোম্যানও যেমনটা বলেছেন, তাতে মনে হচ্ছে বায়ার্নর বিপক্ষে প্রতিশোধ নিতে মরিয়া তার দল, ‘বেশ কয়েকজন ওই রাতে ভুগেছে। এটা মানতেই হবে। তবে আমাদেরও সেই ভাগ্য পরিবর্তনের সুযোগ এসেছে।’

একই দিন মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে তাদের প্রতিপক্ষ রাশিয়ান চ্যাম্পিয়ন জেনিত। এ ম্যাচটিও শুরু রাত ১টায়। সম্প্রচার করবে সনি টেন-১।

রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড মাঠে নামছে একইদিন। এদিনসন কাভানি ইনজুরিতে থাকলেও সফররত দলে রয়েছেন পর্তুগিজ তারকা। রাত ১০ টা ৪৫ মিনিটে ম্যাচটি দেখাবে সনি টেন-১। তাদের প্রতিপক্ষ ইয়াং বয়েজ। রাত ১টায় মাঠে নামবে রোনালদোর সাবেক ক্লাব জুভেন্টাসও। ম্যাচটি দেখাবে সনি সিক্স।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম