যে কোনও পজিশনেই ব্যাটিং করতে প্রস্তুত সাব্বির

রবিউল ইসলাম, খুলনা থেকে
১৬ জানুয়ারি ২০১৬, ১৭:০৭আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৭:১০

অনুশীলনে সাব্বির রহমান রুম্মন বাংলাদেশের ক্রিকেটে ভয়ডরহীন ক্রিকেট খেলার প্রতিনিধিদের একজন সাব্বির রহমান রুম্মন। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত তার পজিশন ঠিক হয়নি। বেশিরভাগ ক্ষেত্রেই ৫ কিংবা ৬ নম্বরে খেলতে হয়েছে রুম্মনের। সেখানে সফল হলেও তিনেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন মারকুটে এই ক্রিকেটার।
শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন তিন নম্বরে। পরের ম্যাচে এই পজিশন থাকবেন কিনা সেটা রুম্মন নিজেও জানেন না। তবে দলের স্বার্থে যে কোনও পজিশনেই খেলতে প্রস্তুত বলে জানালেন তিনি। শনিবার অনুশীলনের মাঝপথে সংবাদ মাধ্যমকে সাব্বির বলেন, ‘এর আগে আমি টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৩ নম্বরে ব্যাটিং করে সাফল্য পেয়েছি। বিপিএলেও করেছিলাম। আমি চেষ্টা করছি তিনে ব্যাটিং করার জন্যে। পেস বোলিং খেলে মাঝে যেন স্পিন বল খেলতে পারি সেই চেষ্টাই করছি।’
তিনি আরও বলেন, ‘তিনে কিংবা পাঁচে যেখানেই হোক না কেনও আমি সেখানেই ব্যাটিং করতে পারব। এটা টিমের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। এজন্য আমি সব সময় খেলার জন্যে ফিট ও তৈরি।’

শুক্রবার ভালো ক্রিকেট খেলেও হাফেসেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ আছে কিনা জানতে চাইলে সাব্বির বলেন, ‘এরকম কোনও আক্ষেপ নেই আমার। হাফসেঞ্চুরি কিংবা সেঞ্চুরি করবো এমন কোনও পরিকল্পনা থাকে না। সব সময় চাই দল জিতুক। দলের প্রয়োজনে আমার যেন ভালো একটি ভূমিকা থাকে আমি সেই চেষ্টাই করি।’

বিপিএলে খেলা দলগুলোর বোলারদের সঙ্গে জিম্বাবুয়ে বোলারদের তুলনায় যেতে চান না সাব্বির। তার মতে, ‘একটি ভালো বল একজন ব্যাটসম্যানের আউট হওয়ার জন্য যথেষ্ট। এ নিয়ে তুলনায় যেতে চাই না’

টি-টোয়েন্টির বিশেষজ্ঞ হলেও ধীরে ধীরে সব ফরম্যাটের ক্রিকেটে নাম লেখাতে চান সাব্বির রহমান রুম্মন। তিনি বলেন, ‘একজন খেলোয়াড়কে সব জায়গায় খেলতে হবে। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি যাই হোক। ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলছি। আশা করছি টেস্ট দলেও ঢুকবো। বাংলাদেশের হয়ে তিনটি ফরম্যাটেই খেলতে চাই।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী