প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক অনুদান ও ফ্ল্যাট পেলো বাদল রায়ের পরিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫১আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫১

সাবেক তারকা ফুটবলার প্রয়াত বাদল রায়ের পরিবারকে ২৫ লাখ টাকা ও ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সেই অর্থ ও ফ্ল্যাটের বরাদ্দপত্র বাদল রায়ের স্ত্রী মাধুরী রায়ের হাতে তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘আমরা সৌভাগ্যবান যে একজন ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী পেয়েছি। প্রধানমন্ত্রী সুখে দুঃখে সবসময় আমাদের খেলোয়াড়দের পাশে থাকেন। স্পোর্টসের উন্নয়নে বা যেকোনও ক্রীড়াবিদ বা ক্রীড়া সংগঠকের সমস্যায় তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এর জন্য প্রধানমন্ত্রীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাদল রায়ের স্ত্রী মাধুরী রায়ও। বাদল রায়ের পরিবার ছাড়াও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত এক কোটি দশ লক্ষ টাকার চেক ও সঞ্চয়পত্র অন্যদের হাতেও তুলে দেওয়া হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রেসবক্স বাদল রায়ের নামে নামকরণের প্রতিশ্রুতি দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের