দলকে ডুবিয়ে আবার নিজেই তুলেছেন, স্মরণীয় ম্যাচই বটে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২১, ১৯:১০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৪

ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগাস্তো বাঁ প্রান্ত দিয়ে ক্রস ভাসিয়েছেন শূন্যে, বক্সের ভেতরে তপু চলন্ত বলেই বিপদমুক্ত করতে গিয়ে গোলকিপার আনিসুর রহমান জিকোর পাশ দিয়ে জড়িয়ে দেন নিজেদের জালে। আত্মঘাতী গোলের পর অনুশোচনাবোধ থাকাটাই স্বাভাবিক। প্রিমিয়ার লিগে এমন ‘গোল’ যে আগে করা হয়নি তপুর!

অনুশোচনা থেকেই শাপমোচন করার সুযোগ পেয়ে তপু তা কাজে লাগিয়েছেন। ২৮ মিনিটে আত্মঘাতী গোল। আর ৩৭ মিনিটে ‘শাপমোচনের গোল’। খলনায়ক থেকে নায়কে পরিণত তপু!

আজ (সোমবার) প্রিমিয়ার লিগ ফুটবলে আবাহনীর লিমিটেডের সঙ্গে বসুন্ধরা কিংস ১-১ গোলে ম্যাচ ড্র করে ট্রফি নিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উৎসব করেছে। সেই ফাঁকে দলটির অধিনায়ক তপু বর্মণ বলেছেন, ‘টেনশন ছিলাম আত্মঘাতী গোল করে। সিনিয়র খেলোয়াড় হিসেবে দায়িত্ব থাকে। সুযোগ খুঁজছিলাম। অবশেষে আমার গোলে সমতা ফিরেছে। লক্ষ্য ছিল হারবো না, তাই হয়েছে।’

একই ম্যাচে আত্মঘাতী গোল, আবার দলের হয়ে গোল করার ঘটনা বিরলই। ওভারল্যাপ করে তপুর গোল দেওয়া নতুন কিছু নয়। জাতীয় দল কিংবা ঘরোয়া ফুটবলে এই ডিফেন্ডারের এমন গোল আছে। তবে তপু আজকের দিনটি মনে রাখতে চাইছেন, ‘লিগের ট্রফির কথা মনে থাকবে। আর গোল করেছি। দলকে (গোল) খাইয়েছি। এই ম্যাচটির কথা মনে থাকবে অনেকদিন। ভবিষ্যতে আরও ভালো কিছুর প্রত্যাশায় আছি। এছাড়া মৌসুমটা অনেক ভালো গেছে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী