এক গোলের শোধ ৬ গোলে নিলো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৪

কোথাকার কোন উইকম্ব ওয়ান্ডারার্স। তারাই কিনা শুরুতে চমকে দিয়েছিল ম্যানচেস্টার সিটিকে! পরে অবশ্য গোল উৎসব করে এর প্রতিশোধ নিয়েছে জায়ান্টরা। লিগ কাপে ৬-১ গোলে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে পেপ গার্দিওলার দল।

অপ্রত্যাশিত শুরুতে ২২ মিনিটে গোল হজম করে ম্যানসিটি। ব্র্যান্ডন হানলান গোল করে এগিয়ে দেন উইকম্বকে। সাত মিনিট পর অবশ্য এর জবাবটা ঠিকই দিয়েছে সিটি। কেভিন ডি ব্রুইনার গোল সমতা ফেরায় ম্যাচে। এর পর আর থামানো যায়নি তাদের।

অসাধারণ ম্যাচ উপহার দেওয়া পেপ গার্দিওলা বেশ কয়েকজনকে অভিষেকের সুযোগ দিয়েছিলেন। একাডেমি থেকে খেলার সুযোগ পান এগান রাইলি, লুক এম্বেতে, ফিনলে বার্নস, জশ উইলসন ও রোমিও লাভিয়া। এদের মাঝে সবচেয়ে বেশি নজর কেড়েছেন ডিফেন্ডার উইলসন। বলের নিয়ন্ত্রণ আর কাটব্যাকে রিয়াদ মাহরেজের দ্বিতীয় গোলে (৪৩ মিনিট) ছিল তার অবদান। ৮৩ মিনিটে জোড়া গোলও পেয়ে যান মাহরেজ। তার আগে একটি করে গোল করেছেন ফোডেন (৪৫+১ মিনিট), তোরেস (৭১) ও পালমার (৮৮ মিনিট)।

এই জয়ের ফলে প্রতিযোগিতায় ২০১৬ সালের অক্টোবর থেকে অপরাজেয় রইলো সিটি। শেষ ষোলোও নিশ্চিত হলো টানা পঞ্চমবার।  

এদিকে জয় দিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে লিভারপুল। ৯ পরিবর্তন নিয়ে নরউইচ সিটিকে ৩-০ গোলে হারিয়েছে রেডরা। জোড়া গোল করেন তাকুমি মিনামিনো।  একটি করেছেন ওরিগি।

 /এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের