ইরানের কাছেও ৫ গোলে হারলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫০

মেয়েদের এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। জর্ডানের পর ইরানের কাছেও ৫-০ গোলে অসহায় আত্মসমর্পণ করেছে সাবিনা-কৃষ্ণরা।

আজ (বুধবার) ‘জি’ গ্রুপে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের বুনিয়দকর স্টেডিয়ামে বাংলাদেশের মেয়েরা দাঁড়াতেই পারেনি। ম্যাচের দ্বিতীয় মিনিটে বাংলাদেশ প্রথম গোল হজম করেছে। ফ্রি কিক থেকে ইরানি ডিফেন্ডার মেলিকা মতিভাল্লি মাথা ছুঁয়ে বল জড়িয়ে দেন জালে।

১৪ মিনিটে ইরানের আরেক ডিফেন্ডার গুলনুশ খুশরাভি হেডে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর অহেতুক হাত দিয়ে বল থামিয়ে মিশরাত জাহান পেনাল্টি ‘উপহার’ দেন ইরানকে। সেই সুযোগ কাজে লাগিয়ে ২৯ মিনিটে স্পট কিক থেকে মিডফিল্ডার বেহেনাজ তাহেরখানি করেন ইরানের তৃতীয় গোল।

বিরতির পর আরও আক্রমণাত্মক ইরান। ৫৫ মিনিটে ফরোয়ার্ড হাজার দাব্বারঘির জোরালো শট ক্রসবারে লেগে জাল স্পর্শ করে। স্কোরলাইন হয় ৪-০।

৫৯ মিনিটে পেনাল্টি থেকে ৫-০ করেছেন বেহেনাজ। টানা দুই হারে বিদায় নিয়ে দেশে ফিরতে হচ্ছে সাবিনাদের।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম