অ্যানফিল্ডে 'লাল যুদ্ধ' আজ

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৬, ১৫:৫৫আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ১৬:০১

সোনালি অতীত হারিয়ে বিবর্ণ লিভারপুল। নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে শুরুর পর চাকরি নিয়ে শঙ্কিত ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ লুইস ফন গাল। দুই দলই শিরোপার লড়াই থেকে অনেকটাই পিছিয়ে। তবে শিরোপার লড়াই থাকুক আর না থাকুক দুই দল মর্যাদার লড়াইয়ে আজ পরস্পরের মুখোমুখি।  অ্যানফিল্ডে 'লাল যুদ্ধ' আজ
ইংলিশ প্রিমিয়ার লীগে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে আজ রবিবারের মুখোমুখি হবে প্রিমিয়ার লীগের দুই জায়ান্ট লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইডেট। বাংলাদেশ সময় রাত আটটায় লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে শুরু হবে অল রেড বনাম রেড ডেভিলদের যুদ্ধ। পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থা ভালো না হলেও ইংলিশ ফুটবলের সবচেয়ে পুরনো ও মর্যাদার দ্বৈরথ এটি। তাই এ ম্যাচ নিয়ে আগ্রহের কমতি নেই ফুটবল অনুরাগীদের। 

চলতি ইংলিশ প্রিমিয়ার লীগে ২১ ম্যাচে ম্যানইউর সংগ্রহ ৩৪ পয়েন্ট। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ছয় নম্বরে। ক্লাবের শত বছরের ইতিহাসে লীগের ২১ ম্যাচ শেষে ম্যানইউর সর্বনিম্ন পয়েন্টের রেকর্ড এটি। স্বস্তি নেই ইংলিশ শীর্ষ লীগের দ্বিতীয় সর্বাধিক ১৮ বারের চ্যাম্পিয়ন লিভারপুল শিবিরেও। চলতি প্রিমিয়ার লীগে শেষ ৭ ম্যাচে লিভারপুলের অ্যাকাউন্টে জমা পড়েছে মাত্র ৮ পয়েন্ট। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ৯ নম্বরে। 

তবে ঐতিহ্যবাহী এই লড়াইয়ের হারজিত পয়েন্ট টেবিলের সঙ্গে সম্পৃক্ত নয়। এ ম্যাচে হারলে রেড ডেভিল কোচ লুই ফন গালের ওপর নেমে আসতে পারে বরখাস্তের খড়্গ! সেটা পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানের জন্য নয়, স্রেফ মর্যাদা রক্ষার্থে এমন সিদ্ধান্ত নিতে পারে ম্যানইউ। 

অলরেড কোচ ইয়ুর্গেন ক্লপ ঘোষণা দিয়ে রেখেছেন নিজেদের মাঠে লড়াইয়ে বরাবরের মতো গতি আর প্রেসিং ফুটবলই লড়াই দেখবেন অল রেডরা সমর্থকরা। রেডডেভিল-ভক্তদের প্রতি ক্লোপের হুমকি, ‘কাটা ঘায়ে নুনের ছিটা দিতে চাই। এমন ম্যাচে আলাদা করে প্রেরণার দরকার হয় না। সবাই জানে এ ম্যাচের গুরুত্ব।’

অন্যদিকে এ মৌসুমে 'বিরক্তিকর' কোচের বদনাম কুড়ানে ফন গালের নিজেকের প্রমাণের লড়াই। অ্যানফিল্ডে গত মার্চে সর্বশেষ মুখোমুখিতে ২-১ গোলে জিতেছিল ম্যানইউ। কিন্তু লিগের সর্বশেষ ছয় ম্যাচে তাদের জয় মাত্র একটি! এছাড়া গত মাসে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে মাত্র দুটি জয়ের মুখ দেখেছে তারা। এমন বাজে ফর্মের পাশাপাশি লিভারপুলের বিপক্ষে মর্যাদার ম্যাচেও হারলে গালের চাকরি নিয়ে টানাটানি পড়তেই পারে। যদিও লিগে সর্বশেষ আটবারের মুখোমুখিতে ম্যানইউর ছয় জয়ে তাকিয়ে আত্মবিশ্বাস পেতেই পারেন গাল। তবে শেষ পর্যন্ত পরিসংখ্যান যে ম্যাচে কথা বলবে না সেটা ভাল করেই জানেন দুই দলের কোচ । তাই জয়ের জন্য মরিয়া দু দলের প্রাণবন্ত লড়াই দেখার জন্য অপেক্ষা কোটি ফুটবল ভক্তের।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম