মালদ্বীপে সকালে সুখবর পেলেন জামালরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২১, ১৩:২৪আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৩:২৪

সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশ দল এখন মালদ্বীপের রাজধানী মালেতে। সেখানে পৌঁছানোর পর মঙ্গলবার রাতেই সবার করোনা পরীক্ষা হয়েছে। তাতে কোন দুঃসংবাদ মেলেনি। ফল নেগেটিভ এসেছে সবার। 

তাই বুধবার বিকালেই প্রথম অনুশীলনে নামতে অস্কার ব্রুজনের শিষ্যদের কোন বাধা নেই। সবাই ট্রেনিংয়ে অংশ নেবেন মালের হেনভেইরু মাঠে। ম্যাচের আগে কাল দলগুলোর অফিসিয়াল সংবাদ সম্মেলন রয়েছে। সেখানে প্রতিযোগিতার আগে যার যার অবস্থান তুলে ধরবে।

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশ সময় ম্যাচটি হবে রাত ১০টায়। ৪ অক্টোবর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বিকাল ৫টায়, প্রতিপক্ষ ভারত।

৭ অক্টোবর রাত ১০টায় লাল-সবুজ জার্সিধারীরা খেলবে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে। ১৩ অক্টোবর বাংলাদেশ রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। ম্যাচ অনুষ্ঠিত হবে বিকাল ৫টায়। আর ১৬ অক্টোবর ফাইনাল হবে রাত ৯টায়।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম