দুই ম্যাচে ৬ গোল হজম, বাদ পড়ার শঙ্কায় বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১২:০৪

কিছুই ভালো যাচ্ছে না বার্সেলোনার। এই তো দিন দুয়েক আগে লেভান্তেকে হারিয়ে স্বস্তির হাওয়া বইয়েছিল। কিন্তু আবারও বিষাদে ছেয়ে গেছে কাতালান ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগে বেনফিকার মাঠ থেকে ৩-০ গোলে হেরে ফিরেছে তারা। ইউরোপিয়ান প্র্র্রতিযোগিতার প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছেও একই ব্যবধানে হেরেছিল ন্যু ক্যাম্পে। অর্থাৎ, দুই ম্যাচে বার্সেলোনা হজম করেছে ৬ গোল, বিপরীতে কোনও লক্ষ্যভেদ নেই। পয়েন্ট টেবিলের যা অবস্থা, তাতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার চোখ রাঙানি!

বেনফিকার এস্তাদিও দা লুজে নামার আগেই হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছিল সের্হিয়ো বুশকেটসরা। কারণ এই মাঠেই ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে ৮-২ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা বায়ার্নের কাছে। এবার হারের ব্যবধান অতটা না হলেও বেনফিকার কাছে ৩-০ গোলে হারের লজ্জা কোনও অংশে কম নয়।

লা লিগায় ভালো সময় যাচ্ছে না। লিওনেল মেসি চলে যাওয়ার পর নিজেদের হারিয়ে খুঁজছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে তো অবস্থা আরও খারাপ। দুই ম্যাচ কেটে গেছে, অথচ একবারও বল জড়াতে পারেনি প্রতিপক্ষের জালে। উল্টো নিজেরা হজম করেছে ৬ গোল। ‘ই’ গ্রুপের প্রথম ম্যাচে বায়ার্নের সামনে দাঁড়াতেই পারেনি কাতালানরা। ঘরের মাঠেই বিধ্বস্ত হয় ৩-০ গোলে।

ওই ধাক্কা কাটিয়ে উঠবে কী, উল্টো ক্ষত আরও গভীর হলো বেনফিকার মাঠ থেকে ৩-০ গোলের হারে। একাদশ নির্বাচন কিংবা খেলার ধাঁচ- রোনাল্ড কোম্যানের ট্যাকটিকস নিয়ে চলছে কঠিন সমালোচনা। কোচ বদলের যে গুঞ্জন বাতাসে উড়ছে, বেনফিকার কাছে বাজেভবে হারের পর তার আরও ডালপালা গজিয়েছে।

বিশেষ করে, বার্সেলোনার মতো দলের কিনা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা জন্মেছে। এখনই এটা নিয়ে বলার সময় আসেনি। তবে পয়েন্ট টেবিলের যা অবস্থা, তাতে ভীষণ খারাপ অবস্থায় বার্সেলোনা। ‘ই’ গ্রুপের একমাত্র দল হিসেবে কোনও পয়েন্ট নেই তাদের নামের পাশে। দুই ম্যাচের দুটিতেই হেরে পয়েন্টের ঘর শূন্য। তাই চার দলের গ্রুপে সবার শেষে কাতালানরা। অন্যদিকে দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বেনফিকা। আর ডিনামো কিয়েভ ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।

/কেআর/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল: ‘ক্ষুব্ধ’ ইসরায়েল, ‘গর্বিত’ স্পেনের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের