বাংলাদেশকে ফেভারিট মানতে নারাজ বাহরাইন কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৬, ১৯:১৩আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ১৯:১৯

বাংলাদেশকে ফেভারিট মানতে নারাজ বাহরাইন কোচ কাল সোমবার বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রথম সেমিফাইনালে আয়োজক বাংলাদেশের বিপক্ষে চাপহীন ভাবেই খেলতে নামবে বাহরাইন। কারণ আয়োজক দলকে ফেবারিট মানতে নারাজ তাদের কোচ মারজান ঈদ। 
রবিবার বাফুফে ভবনে সেমিফাইনালের প্রি-ম্যাচ কনফারেন্সে বাংলাদেশকে সতর্ক করে দিয়ে মারজান বলেন, ‘বাংলাদেশ ভালো দল। আর খেলছে নিজ মাঠে; হোম এডভান্টেজ তাদের আছে কিন্তু আমাদের আত্মবিশ্বাসে কোনও ঘাটতি নেই।’
ম্যাচে নিজেদের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ খেলার জন্য আমরা তৈরি। আমি মনে করি বাংলাদেশের জন্য ম্যাচটি যতটুকু ’ওপেন’ আমাদের জন্যও ঠিক ততটুকু। আমার নবীন খেলোয়াড়দের উদ্যমের কোনও অভাব নেই। তবে অভিজ্ঞতার অভাব থাকতে পারে।’
স্বল্প সময়ে টুর্নামেন্টে ক্লান্তি কাটাবার সুযোগটা কম থাকে। আর এটিকেই একমাত্র ঘাটতি মনে করছেন কোচ। বলেন, ‘‘রিকভারি’ পুরোপুরি হয় না এ ধরনের টুর্নামেন্টে; যেটি আমাদের একমাত্র সমস্যা। যদিও কোনও ইনজুরি প্রবলেম নেই। তবে আমাদের খেলোয়াড়রা যশোর-ঢাকায় খেলে এবং ভ্রমণ করে ক্লান্ত। একটা কথা বলতে চাই ফুটবল হচ্ছে ১১ জন বনাম ১১ জনের খেলা। আমি বিশ্বাস করি কালকের ম্যাচে বাহরাইনই ফেভারিট।’

কৌশলী মিডফিল্ডার মোহামম্ম আলিনারের ওপর অগাধ আস্থা মারজানের। তিনি আরও বলেন, ‘আমি আশা করি সেই হবে আমার পতাকাবাহক। বড় ম্যাচে জয়ের মানসিকতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তার মাঝে আছে দলকে উদ্দীপ্ত করার শক্তি।’

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম