ভারতের বিপক্ষে বাংলাদেশের পরিকল্পনা কী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২১, ১৭:৫২আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৭:৫২

জ্বরের কারণে মালদ্বীপে দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি নির্ভরযোগ্য মিডফিল্ডার সোহেল রানা। তাই সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে দর্শক হয়ে থাকতে হয়েছে। আশার কথা হলো, আজ (শনিবার) অনুশীলনে ফিরেছেন সোহেল। এই মিডফিল্ডার জানিয়েছেন, ভারতের বিপক্ষে যে সুযোগই আসবে, কাজে লাগাতে হবে।

জয় দিয়ে সাফ শুরু করেছে বাংলাদেশ। তবে পরের ম্যাচেই কঠিন পরীক্ষা। পড়তে হচ্ছে সাতবারের চ্যাম্পিয়ন ভারতের সামনে। এবারের প্রতিযোগিতাতেও ফেভারিট তারা। যদিও আত্মবিশ্বাসী বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখছে। এজন্য সুযোগের সদ্ব্যবহার করার পরিকল্পনা লাল-সবুজ দলের।

সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তপু বর্মণের গোলে জিতেছে বাংলাদেশ। শুরুটা জয় দিয়ে করতে চেয়েছিল লাল-সবুজ দল। প্রত্যাশা পূরণ হওয়ায় বাংলাদেশ ক্যাম্পে স্বস্তির হাওয়া। তাছাড়া এই জয় ভারতের বিপক্ষে ম্যাচে আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন সোহেল। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে সুন্দর শুরু করতে চেয়েছিলাম। তা জয় দিয়েই হয়েছে। ভারতের বিপক্ষে লড়াইয়ের আগে আত্মবিশ্বাসের লেভেল ভালো থাকবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে একাধিক সুযোগ পেয়ে গোল ব্যবধান বাড়াতে পারেনি দল। সোহেল মনে করছেন, ভারতের বিপক্ষে সুযোগ কম আসবে, তবে যা-ই আসবে কাজে লাগাতে হবে, ‘লঙ্কানদের বিপক্ষে ফিনিশিং নিয়ে সমস্যা ছিল। ভারতের বিপক্ষে এত সুযোগ পাবো না। যা পাবো তা যেন ফিনিশ করতে পারি।’

সোহেল দলের সঙ্গে অনুশীলন করলেও পুরোপুরি ফিটনেস ফিরে পাননি। সোমবার সাতবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে। ওই ম্যাচে খেলা নিয়ে সোহেল বলেছেন, ‘আজ আমি অনুশীলন করেছি। তবে শরীর দুর্বল আছে। সামনে সময় আছে। তাড়াতাড়ি রিকোভারি করতে পারবো। ভারতের বিপক্ষে মাঠে থাকতে পারবো। তবে খেলতে পারবো কিনা কোচ বলবে। এছাড়া আমার শরীরের ওপর নির্ভর করবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম