বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ মানছেন ভারতের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০২১, ১৩:৩৩আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৩:৩৮

দু’বার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। মালদ্বীপে তৃতীয়বারের মতোও ট্রফি জিততে চাইছেন। তাই প্রতিযোগিতার সব ম্যাচই তার কাছে এখন যুদ্ধের মতো! 

সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে কাল সোমবার। নিজেদের প্রস্তুতি নিয়ে সুনীল বলেছেন, ‘আমার কাছে প্রত্যেকটি ম্যাচই যুদ্ধের মতো। তাই শেষে মুহূর্ত পর্যন্ত লড়াই করে যেতে হবে। ৯০ নয়, আমাদের ১০০ শতাংশ উজাড় করে দিতে হবে। কোন ম্যাচই সহজ নয়।’

প্রতিপক্ষ বাংলাদেশ হওয়ায় এনিয়ে ভীষণ সতর্ক সুনীল। তার মতে, ‘বাংলাদেশ সম্প্রতি কোচ পরিবর্তন করেছে। প্রতিপক্ষ হিসেবে ওরা খুবই শক্তিশালী। গত তিন-চার মাসে আমরা বাংলাদেশের বিরুদ্ধে খেলেছি। কঠিন লড়াই হয়েছিল।’

ভারত অধিনায়ক আরও যোগ করে বলেছেন, ‘সব দলই উন্নতি করেছে। আমরা ম্যাচ ধরে ধরে এগুতে চাই। এখন শুধু বাংলাদেশকে নিয়ে ভাবছি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস