বাবরের রেকর্ডের ধারেকাছেও নেই কোহলি

স্পোর্টস ডেস্ক
০৪ অক্টোবর ২০২১, ২২:২৯আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২২:২৯

টি-টোয়েন্টি ক্রিকেটে রানের কথা তুললে সবার আগে আসবে ক্রিস গেইলের নাম। সর্বোচ্চ রানের মালিক বলে কথা। ‘রানমেশিন’ বিরাট কোহলিকেও টানতে হবে আপনাকে। এতদিন এই দুই ব্যাটসম্যানই দ্রুততম ৭ হাজার রানের রেকর্ডে এক ও দুই নম্বর জায়গা দখলে রেখেছিলেন। তবে কুড়ি ওভারের ক্রিকেটে বাবর আজমের রান ‘ক্ষুধা’য় ম্লান তারা। টি-টোয়েন্টিতে ৭ হাজার ক্লাবে সবচেয়ে দ্রুততম এখন পাকিস্তানি অধিনায়ক। এতটাই দ্রুত যে, তার ধারেকাছেও নেই কোহলি!

এতদিন এই মাইলফলকে সবচেয়ে কম ইনিংস খেলে পৌঁছেছিলেন গেইল। ক্যারিবিয়ান হার্ডহিটার ব্যাটসম্যানের ১৯২ ইনিংস লেগেছিল ৭ হাজার রান করতে। আর কোহলির লেগেছিল ২১২ ইনিংস। সেই জায়গায় বাবর পৌঁছেছেন ১৮৭ ইনিংসে। অর্থাৎ, গেইলের সঙ্গে ৫ ইনিংসের ব্যবধান হলেও কোহলির সঙ্গে পার্থক্যটা ২৫ ইনিংসের। ভারতীয় অধিনায়ক রানের অসংখ্য রেকর্ডের জন্ম দিলেও টি-টোয়েন্টিতে রান তোলার হিসাবে অনেক পিছিয়ে পাকিস্তানি অধিনায়ক থেকে।

আজ (সোমবার) পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় সাউদার্ন পাঞ্জাবের বিপক্ষে সেন্ট্রাল পাঞ্জাবের ৭ উইকেটের জয়ের পথে বাবর খেলেন ৫৯ রানের ইনিংস। এই ইনিংস খেলার পথেই পাকিস্তান ব্যাটসম্যান টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। একই সঙ্গে টপকে যান গেইলকে। ফলে তৃতীয় স্থানে নেমে যেতে হয়েছে কোহলিকে।

টি-টোয়েন্টির ৩০তম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রানের ক্লাবে যোগ দিলেন বাবর। শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজের পর তৃতীয় পাকিস্তানি হলেও ইংনিস সংখ্যায় বিশ্বের সবচেয়ে দ্রুততম ব্যাটসম্যান এখন তিনিই।

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের