রুনির গোলে লিভারপুলকে হারাল ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৬, ২৩:১৯আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ২৩:৩৩

ওয়েইন রুনির একমাত্র গোলে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় লিভারপুলকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মর্যাদার এ লড়াইয়ে জিতে শিরোপার আশা টিকিয়ে রাখলো লুইন ফন গালের শিষ্যরা। এদিন লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ম্যানইউকে আক্রমণে কোণঠাসা করে রাখলেও কাজে কাজটি করতে পারেনি লিভারপুল। প্রতিপক্ষের রক্ষণে আধিপত্য বিস্তার করে খেললেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি ইয়ুর্গেন ক্লপের দল।  রুনির গোলে লিভারপুলকে হারাল ম্যানইউ

ম্যাচের ১০ মিনিটেই প্রথম সুযোগ পেয়েছিল লিভারপুল। তবে অ্যাডাম ললনার নেওয়া শট থামিয়ে ম্যানইউকে বিপদে পড়তে দেয়নি গোলরক্ষক । ম্যাচের ১৭ মিনিটে হেন্ডারসনের আরেকটি শট বারের উপর দিয়ে গেলে বিপদে পড়েনি ম্যানইউ।  প্রথমার্ধের ২৮ ও ৩০ মিনিটে আরও দুটি সুযোগ পেয়েছিলেন হেন্ডারসন । তবে প্রতিবারই ব্যর্থ হয়েছেন এই তারকা ।

৩৯তম মিনিটেও এগিয়ে যেতে পারত লিভারপুল। বক্সের মধ্যে বল পেয়েছিলেন ফিরমিনো। কিন্তু অনেক চেষ্টা করেও সঙ্গে থাকা অন্তনি মার্সিয়ালকে ছিটকে ফেলতে পারেননি ব্রাজিলের এই মিডফিল্ডার। বিরতির পর ম্যাচের ৫১তম মিনিটে গোল প্রায় পেয়েও যাচ্ছিল অল রেডরা। তবে এ যাত্রায় রেড ডেভিলদের বাঁচিয়ে দেন গোলরক্ষক ডেভিদ ডি গেয়া।

৭৮তম মিনিটে জয়সূচ একমাত্র গোলটি করেন রুনি। কর্নার থেকে হেড করেছিলেন ফেলাইনি। লিভারপুলের গোলরক্ষক পরাস্ত হলেও বল গিয়ে লাগে বারে। তবে ফিরতি বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন অধিনায়ক রুনি। এই জয়ে ২২ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে ইউনাইটেড।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম