১০জন নিয়েও বাংলাদেশের ড্র, ইতিবাচক বলছেন জেমি ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২১, ১৩:৪৪আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৩:৪৪

সাফ শুরুর আগে আকস্মিক কোচ বদলের সিদ্ধান্ত আলোচনার জন্ম দিয়েছিল। সব আলোচনা থেমে গেছে টুর্নামেন্টে বাংলাদেশের দুই ম্যাচের ফলাফলে। এমনকি যাকে সরিয়ে এই পরিবর্তন, সেই জেমি ডেও ইতিবাচক দৃষ্টিতে দেখছেন দলের নৈপুণ্য।

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের (১-০) পর ভারতকে ১০ জন নিয়েও রুখে দিয়েছে জামাল ভূঁইয়ারা। জাতীয় দলের সঙ্গে না থাকলেও ইংল্যান্ড থেকে ঠিকই ম্যাচ পর্যবেক্ষণ করছেন জেমি ডে। বাংলা ট্রিবিউনকে সেখান থেকে বলেছেন, ‘ভারতের বিপক্ষে পয়েন্ট অর্জন বড় বিষয়। ভারত দাপট দেখাবে, বাংলাদেশ প্রতি আক্রমণে খেলবে- এটাই প্রত্যাশিত ছিল। তবে ১০ জন নিয়েও এক পয়েন্ট অর্জন দারুণ কিছুই।’ 

পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিল ভারত, ছিল আক্রমণেও। এই ম্যাচ নিয়ে ডের বিশ্লেষণ, ‘ভারত মোটেও এই ফলে খুশি হতে পারেনি। কেননা ম্যাচ জেতেনি। আমি মনে করি, ভারত সব দিক দিয়ে ভালো খেলতে পারেনি। তবে তাদের ম্যাচ যেতা উচিত ছিল। এর জন্য ভালো ফিনিশিংয়ের দরকার ছিল। বাংলাদেশ অন টার্গেট একটা বা দুটা সুযোগ পেয়েছে, সেগুলোই কাজে লাগানোর চেষ্টা করেছে।’ 

বাংলাদেশ ভালো খেলেই পয়েন্ট পেয়েছে, এমন মন্তব্য করে ডে আরও বলেছেন, ‘আমি মনে করি না বাংলাদেশ সবসময় জেতার মতো অবস্থায় ছিল। তবে ভালো খেলে পয়েন্ট পেয়েছে। ম্যাচে লাল কার্ডও হয়েছে। তবে তা নাহলে গোল হয়ে যেতো। বিশ্বনাথ বলতে গেলে গোল বাঁচিয়েছে।’

টুর্নামেন্টে দুই ম্যাচে তিন পয়েন্ট বাংলাদেশের। ফাইনালে যেতে নেপাল-মালদ্বীপ বাধা টপকাতে হবে। ডে কিন্তু আশাবাদী, ‘নেপাল ভালো পজিশনে আছে। এখন নেপাল ও মালদ্বীপকে হারিয়েই ফাইনালে যেতে হবে। ওদের ইতিবাচক ফলের ব্যাপারে আমি আশাবাদী।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী