১৮ বছরের অপেক্ষা শেষ হবে বাংলাদেশের?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২১, ১১:২৬আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১১:২৬

একসময় মালদ্বীপকে বলে কয়ে হারাতো বাংলাদেশ। ৮ গোলে জেতার রেকর্ডও আছে। কিন্তু সময়ের পরিক্রমায় ৫ লাখ জনসংখ্যার দেশটি দক্ষিণ এশিয়ার ফুটবলে রাজত্ব করছে। সাফ চ্যাম্পিয়নশিপে গতবারের চ্যাম্পিয়ন তারা। এছাড়া আছে আরও একটি ট্রফি। সেই দ্বীপ দেশটির বিপক্ষে আজ (বৃহস্পতিবার) মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ১০টায় মালে জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। সরাসরি দেখা যাবে টি স্পোর্টসে।

দুই দলের কাছে ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। তবে মাঠে নামার আগে বাংলাদেশ অনেকটাই এগিয়ে আছে। দুই ম্যাচে ৪ পয়েন্ট জামাল ভূঁইয়াদের। মালেতে লাল-সবুজ দলের লড়াকু পারফরম্যান্স চোখে পড়েছে সবার। পাচ্ছে সমীহ।

বিপরীতে শূন্য থেকে শুরু করতে হচ্ছে স্বাগতিকদের। বাংলাদেশ ম্যাচ জিততে পারলে ফাইনালের পথে অনেক দূর এগিয়ে যাওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে আলী আশফাকদের বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। তবে জিতলে স্বাগতিকরা ফিরবে পথে।

অস্কার ব্রুজনের বাংলাদেশ তা হতে দেবে কেন! যে করেই হোক স্বাগতিকদের বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য বাংলাদেশের। আর সেটি করতে পারলে দীর্ঘ ১৮ বছর পর আসবে মালদ্বীপের বিপক্ষে জয়। সবশেষ জয় ২০০৩ সালের সাফে।

সাফে এই পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-মালদ্বীপ। এর মধ্যে বাংলাদেশ জিতেছে একবার। ২০০৩ সালে আরিফ খান জয়ের গোলে। আর মালদ্বীপ জিতেছে দুইবার। ড্র একটিতে। এছাড়া সবশেষ ২০১৬ সালে প্রীতি ম্যাচে টম সেইন্টফিটের অধীনে বাংলাদেশ ৫-০ গোলে হেরেছিল। মালের সেই দুঃসহ স্মৃতি এখনও পোড়ায় ফুটবলপ্রেমীদের।

আগের সব পরিসংখ্যান সামনে রেখেই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ যে বদলে দেওয়া এক দল, সেটা প্রমাণের জন্য মুখিয়ে জামাল ভূঁইয়ারা। যদিও কাজটি সহজ হবে না। স্বাগতিকদের ফরোয়ার্ড বেশ শক্তিশালী। বর্ষীয়ান আলী আশফাক, আলী ফাসিরের সঙ্গে অন্যরা তো আছেনই। তাদের রোখার জন্য তপু-তারিকদের সামনে কঠিন চ্যালেঞ্জ।

অন্যদিকে বাংলাদেশের ফরোয়ার্ডরা গোল না পেলেও প্রতিপক্ষের অ্যাটাকিং থার্ডে গিয়ে ঠিকই ভয় ধরাচ্ছেন। আগের দুই ম্যাচের ২ গোলের পেছনে ফরোয়ার্ডদের অবদান কম নয়। আরেকটি জায়গায় লাল-সবুজ দল সুবিধা পেতে পারে। দলের বর্তমান কোচ অস্কার ব্রুজন এই মালেতে নিউ রেডিয়েন্টের হয়ে সাফল্য পেয়েছেন। তাই দ্বীপ দেশটির ফুটবলারদের সম্পর্কে ভালোই জানা তার। এজন্য প্রতিপক্ষকে কীভাবে আটকাতে হবে, তা গোপন রেখেছেন ব্রুজন। মাঠের খেলাতেই তা বুঝিয়ে দেওয়ার পরিকল্পনা স্প্যানিশ কোচের।

ফিফা র‌্যাঙ্কিংয়ে মালদ্বীপ ১৫৮তম। আর বাংলাদেশ ১৮৯ নম্বরে। তাছাড়া মালদ্বীপের বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্সও সুবিধার নয়। যদিও র‌্যাঙ্কিং ব্যবধান কিংবা অতীত নিয়ে ভাবছে না বাংলাদেশ। চলতি সাফে, বিশেষ করে ভারত ম্যাচে যেভাবে বুক চিতিয়ে লড়াই করেছে, সেই আত্মবিশ্বাস সঙ্গী করেই ঝাঁপিয়ে পড়ার লক্ষ্য লাল-সবুজ জার্সিধারীদের।

/টিএ/কেআর/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের