রেফারির মাথায় লাথি মেরে গ্রেফতার ব্রাজিলের ফুটবলার

স্পোর্টস ডেস্ক
০৮ অক্টোবর ২০২১, ১৪:৪৬আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৪:৪৬

মাঠে মেজাজ হারিয়ে কতই না কাণ্ড করতে দেখা যায় ফুটবলারদের। তবে ব্রাজিলিয়ান এক ফুটবলার যেমনটি করেছেন। সেটা বোধহয় খুব বিরল! রেফারিকে লাথি মেরে গ্রেফতার হয়েছেন। সেই আঘাতে মাঠে জ্ঞানও হারিয়ে ফেলেন রেফারি।

অপরাধমূলক এই ঘটনাটি ঘটেছে ব্রাজিলের দ্বিতীয় বিভাগের ম্যাচে। আর কাণ্ডটি ঘটিয়েছেন স্পোর্ট ক্লাব সাও পাউলোর উইলিয়াম রেবেইরো। সোমবার নিজেদের অ্যাওয়ে ম্যাচে রেফারি রদ্রিগো ফাউলের বাঁশি বাজালে তার ওপর হামলা করে বসেন রেবেইরো। রদ্রিগোকে দুবার আঘাত করেন তিনি। দ্বিতীয়বারের আঘাতে তো মাটিতেই লুটিয়ে পড়েন! তখন ম্যাচ স্থগিত রেখে রদ্রিগোকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় অভিযুক্ত রেবেইরোকেও গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে।

আঘাতের কারণে রদ্রিগোকে হাসপাতালে থাকতে হলেও মঙ্গলবার সকালেই তিনি ছাড়া পেয়েছেন। পরে তদন্তকারী পুলিশ কর্মকর্তা আসুনকাও বলেছেন, ‘রেবেইরোর আঘাতগুলো মারাত্মক ছিল। মাথায় আঘাতের কারণে রদ্রিগোকে অজ্ঞান হতে হয়েছে। আত্মরক্ষার কোন সুযোগই পাননি।’

সাও পাউলো ক্লাবটি অবশ্য এই ঘটনাকে নিজেদের ইতিহাসে অন্যতম দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করেছে। তারা আরও জানিয়েছে, ওই ঘটনায় তারা রেবেইরোকে  বহিষ্কার করেছে। এছাড়া কঠোর কী কী পদক্ষেপ নেওয়া যায়, সে ব্যাপারেও ভেবে দেখা হচ্ছে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম