রোনালদোর হ্যাটট্রিকে পর্তুগালের বড় জয়, ইংল্যান্ডের ড্র

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০২১, ০৩:১৯আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ০৭:৫২

৩৬ বছর বয়স যে শুধুই সংখ্যা। তা আবারও প্রমাণ করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে দেখা পেলেন হ্যাটট্রিকের। পাঁচবারের ব্যালন ডি'অর জয়ীর দুর্দান্ত নৈপুণ্যে পর্তুগাল ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লুক্সেমবার্গকে। অন্য ম্যাচে ইংল্যান্ড ও হাঙ্গেরির ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

‘এ’ গ্রুপে ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পর্তুগাল ৬ ম্যাচে পঞ্চম জয়ে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। লুক্সেমবার্গ সমান ম্যাচে চতুর্থ হারে আগের ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল।

নিজেদের মাঠে প্রথম ১৭ মিনিটেই লুক্সেমবার্গকে কোণঠাসা করে ফেলে পর্তুগাল। এই সময়ে তিনটি গোল এসেছে। ম্যাচ ঘড়ির ৮ মিনিটে বার্নাডো সিলভাকে ফেলে দিলে পেনাল্টি পায় পর্তুগাল। রোনালদো জোরালো শটে গোলকিপারের বিপরীত দিক দিয়ে বল জালে জড়িয়ে দেন।

১৩ মিনিটে রোনালদো আবারও পেনাল্টি থেকে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন। বলের দিকে ঝাঁপিয়ে পড়েও গোলকিপার মরিস শেষ রক্ষা করতে পারেননি। ১৭ মিনিটে বার্নাডো সিলভার এসিস্টে ব্রুনো ফেরনান্দেজ নিচু শটে দলের হয়ে তৃতীয় লক্ষ্যভেদ করেন।

৩-০ গোলে এগিয়ে থেকে বিরতির পর পর্তুগালের গোল ক্ষুধা কমেনি। ৫৯ মিনিটে পালহিনহা চতুর্থ গোল করে লুক্সেমবার্গকে ম্যাচ থেকে ছিটকেই দেন। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে ক্রিস্তিয়ানো রোনালদো হ্যাটট্রিক পূর্ণ করেন। ৮৭ মিনিটে রুবেন নাভাসের ক্রসে এই তারকা লক্ষ্যভেদ করে সমর্থকদের আনন্দে ভাসান।

অন্যদিকে ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডকে শুরুতে পিছিয়ে দেয় হাঙ্গেরি। প্রথমে গোল করে এগিয়ে থাকলেও তা ধরে রাখতে পারেনি। একপর্যায়ে ম্যাচে সমতা এনেছে সাউথগেটের দল। গ্রুপ আইতে ইংল্যান্ড ৮ ম্যাচে দ্বিতীয় ড্রতে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। হাঙ্গেরি সমান ম্যাচে দ্বিতীয় ড্রতে ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে।

প্রতিপক্ষের মাঠে ২৩ মিনিটে হাঙ্গেরি পেনাল্টি থেকে এগিয়ে যায়। ইংল্যান্ডের লুক শ ফাউল করেন নেগোকে। গোলকিপারের বিপরীত দিক থেকে সাল্লাই লক্ষ্যভেদ করেন। ৩৬ মিনিটে ফোডেনের ফ্রি-কিক থেকে জন স্টোনস ৬ গজ দূরত্ব থেকে আলতো টোকায় লক্ষ্যভেদ করে ইংল্যান্ডকে সমতায় ফেরান। ম্যাচের বাকি সময়টকু ইংল্যান্ড চাপিয়ে খেললেও গোল ব্যবধান বাড়াতে পারেনি। কেইন-স্টার্লিংরা ফিনিসিং দিতে ব্যর্থ। যার খেসারত দিতে হয়েছে পয়েন্ট হারিয়ে।

/টিএ/এলকে/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম