জেমি ডের ভবিষ্যদ্বাণী, ফাইনালে খেলবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২১, ১৩:২৯আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৩:২৯

সদ্য সাবেক হয়েছেন। তারপরেও সুদূর লন্ডনে বসে বাংলাদেশের খেলা পর্যবেক্ষণ করছেন জেমি ডে। সাফে আজ বুধবার নেপালের বিপক্ষে বাংলাদেশ জিততে পারলেই টিকিট পাবে ফাইনালের। ইংলিশ কোচ তো ভবিষ্যদ্বাণীই করে ছাড়লেন, নেপালকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে খেলবে বাংলাদেশ!

জেমি ডের অধীনে গত তিন বছরে নেপালের বিপক্ষে ৫টি ম্যাচ খেলেছে জামাল ভূঁইয়ারা। ২০১৮ সালে ঢাকার সাফে ২-০ গোলে হারতে হয়েছিল। গত নভেম্বরে ঢাকায় একটি ম্যাচে ২-০ গোলে জিততে পারলেও অন্যটিতে ড্র করেছিল গোশূন্যতে।

পরে কাঠমান্ডুতে অনুষ্ঠেয় তিন জাতি ফুটবলের শুরুতেও একই ফল নিয়ে মাঠ ছেড়েছিল। কিন্তু ফাইনালে ২-১ গোলে হার দেখতে হয়েছে। অথচ ফিফা র‌্যাঙ্কিংয়ে নেপাল রয়েছে ১৬৮তম স্থানে। বাংলাদেশের অবস্থান ১৮৯তম। র‌্যাঙ্কিংয়ে এমন পার্থক্য থাকার পরেও দুই দলের আগের ম্যাচগুলো ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

সে কারণেই জেমি ডে ভীষণ আশাবাদী। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমার কাছে মনে হচ্ছে, বাংলাদেশ দুই গোলে জিতবে। জিতেই ফাইনালে খেলবে। যদিও ম্যাচটি বেশ কঠিন হবে, উত্তেজনা থাকবে। তারপরেও আমার বাজি বাংলাদেশের পক্ষে।’

নেপালের বিপক্ষে মাঠে নামতে ৫ দিন সময় পেয়েছে বাংলাদেশ। এই সময়ে দল চাঙা হওয়ার পুরো রসদ পেয়ে গেছে। আর নেপাল মাত্র দুইদিন আগে ভারতের বিপক্ষে ম্যাচ খেলেছে। এই ম্যাচে বাংলাদেশকে এগিয়ে রেখে ডে বলেছেন, ‘বাংলাদেশ ৫ দিন সময় পেয়েছে এই ম্যাচ খেলার জন্য। যা নেপালের বিপক্ষে ম্যাচে কাজে দেবে।’

সমীকরণ এখন এমন, ফাইনালে যেতে হলে বাংলাদেশকে ম্যাচ জিততেই হবে। আর জিততে হলে ফরোয়ার্ডদের কাছ থেকে আসতে হবে গোল। গত তিনটি ম্যাচেই যা দেখা যায়নি! ডে বলেছেন, ‘স্কোরিং সমস্যা তো বেশ পূরণো। তবে জিততে হলে গোল ছাড়া কোন বিকল্প নেই। আমার মনে হয় বাংলাদেশ গোল পাবে। যে কেউ করতে পারে। নেপালের দ্রুতগতির ফুটবলের সামনে নিজেদের সেভাবে মেলে ধরতে হবে। কেননা নেপাল কঠিন দল।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি