নেপালের বিপক্ষে বাংলাদেশের একাদশ জেনে নিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২১, ১৬:৩০আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৬:৩৬

সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে যেতে হলে বুধবার নেপালের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। বিকাল ৫টায় হতে যাওয়া ম্যাচকে সামনে রেখে অস্কার ব্রুজন তার একাদশও চূড়ান্ত করে ফেলেছেন। আগের ম্যাচ থেকে (মালদ্বীপের বিপক্ষে) দলটিতে পরিবর্তন এসেছে চারটি।

মালদ্বীপের বিপক্ষে শুরু থেকে খেলেছেন রহমত মিয়া, সোহেল রানা, মতিন মিয়া ও ইয়াসিন আরাফাত। আজ একাদশে কাউকেই রাখেননি ব্রুজন। আগের ম্যাচে সাসপেনশনের কারণে খেলতে পারেননি উইঙ্গার রাকিব হোসেন ও ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। আজ শুরু থেকে থাকছেন এই দুই নির্ভরযোগ্য ফুটবলার। তবে ভারতের বিপক্ষে লক্ষ্যভেদ করা ইয়াসিন আরাফাত কার্ড সমস্যার কারণে গ্যালারিতে থাকছেন।

মিডফিল্ডার সোহেল রানাকেও একাদশে দেখা যাবে না। প্রথমবারের মতো মালদ্বীপে অনুষ্ঠেয় সাফে নামছেন ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা। এছাড়া স্ট্রাইকার সুমন রেজা খেলছেন।

নেপালের বিপক্ষে জয়ের জন্য লাল-সবুজ দলের ছকেও আসতে যাচ্ছে পরিবর্তন। আগের তিনটি ম্যাচ বাংলাদেশ খেলেছে ৪-১-৪-১ ছকে। আজ সম্ভবত দুই স্ট্রাইকার নিয়ে মাঠে নামতে যাচ্ছে ব্রুজনের দল। সম্ভাব্য ৪-৪-২ ছকে নেপালে বধের মিশনে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো, টুটুল হোসেন বাদশা, কাজী তারিক রায়হান, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, জামাল ভূঁইয়া, মোহাম্মদ ইব্রাহিম, বিপলু আহমেদ, রাকিব হোসেন, সাদ উদ্দিন ও সুমন রেজা।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি