আঘাত পেয়েও খেললেন বাংলাদেশের মিডফিল্ডার, অতঃপর...

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২১, ১৭:৪৪আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৭:৪৪

সাফ চ্যাম্পিয়নশিপে বাঁচা-মরার লড়াইয়ে নেপালের সঙ্গে সমানতালে লড়ে গেছে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে লাল-সবুজ দলের মিডফিল্ডার বিপলু আহমেদ ডান চোখের নিচে আঘাত পান। তারপরও মাঠ ছাড়েননি। রক্ত ঝরলেও দলের জন্য নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছেন। তবে ম্যাচ শেষে তার চোখের নিচে পড়েছে তিনটি সেলাই।

নেপালের খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লেগে চোখের নিচে আঘাত পান বিপলু। টেলিভিশনে দেখা গেছে, গাল বেয়ে রক্ত ঝরছে তার। তাৎক্ষণিকভাবে ব্যান্ডেজ লাগিয়ে বিপলু লড়াই করে গেছেন। তবে ম্যাচ শেষে হাসপাতালে নিয়ে তিনটি সেলাই দিতে হয়েছে।

আঘাত নিয়ে ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগ পর্যন্ত মাঠে ছিলেন বিপলু। গোলকিপার আনিসুর রহমান জিকো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে তার জায়গায় আসেন আশরাফুল ইসলাম রানা। এই গোলকিপার নেমেছিলেন বিপলুর বদলি হয়ে।

এরপর হাসপাতালে নিয়ে তিনটি সেলাই পড়েছে তার চোখে নিচে। দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বিপলু আগের চেয়ে ভালো আছে। সুস্থ আছে। মাঠেই আঘাত পেয়ে রক্ত ঝরছিল। হাসপাতালে সেলাই দেওয়ার পর এখন হোটেলেই আছে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি