ফাইনালের ওঠার লড়াইয়ে মুখোমুখি নেপাল-মালদ্বীপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৬, ১৯:১০আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ১৯:১২

সাফ চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে গত ৩ জানুয়ারি। তবে এর আবহটা এখনও কাটেনি। বঙ্গবন্ধু গোল্ড কাপে সাফের চার দেশ অংশ নিয়েছে। আগামীকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে মালদ্বীপ ও নেপাল।

ফাইনালের ওঠার লড়াইয়ে মুখোমুখি নেপাল-মালদ্বীপ মালদ্বীপের সাফ যাত্রা শেষ হয়েছিলে সেমিফাইনালে। তবে বঙ্গবন্ধু গোল্ডকাপে ফাইনালে চোখ মালদ্বীপ কোচ রিকি হাবার্টের। তিনি বলেন, ‘আমার দল অনভিজ্ঞ ও নবীনদের সমন্বয়ে তৈরি। কিন্তু তারা ভালো ফুটবল খেলছে। সেই ধারাবাহিকতায় ফাইনাল খেলতে চাই।’

১৯৯৬-৯৭ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলেছিল নেপাল। প্রায় দুই দশক পর আবার এই টুর্নামেন্টে খেলছে তারা। নেপালি কোচ বালগোপাল মহারজন এই টুর্নামেন্টকে দেখছেন নেপালের ফুটবল পুনরুত্থান হিসেবে। তিনি বলেন, ‘খেলোয়াড়দের ম্যাচ ফিক্সিং, ফেডারেশনের অভ্যন্তরীণ সমস্যা কাটিয়ে উঠার প্রক্রিয়া চলছে। এই টুর্নামেন্টের ফাইনাল হচ্ছে তার অন্যতম উপলক্ষ্য।’ 

শক্তিমত্তায় মালদ্বীপ এগিয়ে থাকলেও নেপালের শক্তি রক্ষণ। নেপালি কোচ বলেন, 'আমরা তিন ম্যাচে একটি গোলও হজম করিনি। এটা আমাদের অন্যতম ভালো দিক। সেমিফাইনালেও এই পারফরম্যান্স বজায় রাখতে চাই।’ নিজেদের দুর্বলতা সম্পর্কে তিনি বলেন, ‘দুর্বলতা হচ্ছে মাত্র গোল করেছি একটি।’ প্রতিপক্ষ সম্পর্কে তার মন্তব্য, ‘মালদ্বীপ গোছানো দল। বিশেষ করে তাদের মাঝমাঠে কুশলী খেলোয়াড় রয়েছে। টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি তারা ভালো।’  

মালদ্বীপের কোচ অবশ্য সাফ প্রসঙ্গে আনতে চান না। তিনি বলেন,‘সাফে খেলা নেপাল ও মালদ্বীপ উভয় দলে পরিবর্তন এসেছে তাই এখানে অতি আত্মবিশ্বাসী হওয়ার কারণ নেই। ভালো খেলেই ফাইনালে যেতে হবে।’ মালদ্বীপ-নেপাল এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে মালদ্বীপ ৭ বার ও নেপাল ৩ বার জিতেছে। চারটি ম্যাচ ড্র হয়েছে।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী