কুয়েতে যাওয়া হচ্ছে না বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২১, ২২:৩৪আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২২:৩৪

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই পর্বে অংশ নিচ্ছে বাংলাদেশ। আগামী ২৭ অক্টোবর কুয়েতে বাছাই পর্ব শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আকস্মিকভাবে ভেন্যু বাতিল করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। তবে নতুন ভেন্যুর কথা জানায়নি সংস্থাটি।    

ভেন্যু বাতিলের কারণ হিসেবে করোনাজনিত জটিলতার কথা বলা হয়েছে। কুয়েতে প্রবেশ করতে হলে করোনার ডাবল ডোজ টিকা নেওয়া থাকতে হবে। দেখা যাচ্ছে, অনেক খেলোয়াড়েরই তা নেওয়া হয়নি। টুর্নামেন্ট আয়োজনে কুয়েত ফুটবল ফেডারেশনও তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি পায়নি। তাই এএফসি এই ভেন্যু বাতিল করতে বাধ্য হয়েছে। তবে শিগগিরই নতুন ভেন্যুর কথা জানাবে মহাদেশীয় ফুটবল সংস্থাটি।

এই প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আজই আমরা ভেন্যু বাতিলের বিষয়টি জানতে পেরেছি।  আমরাসহ অন্য দেশের অনেক খেলোয়াড়ই ডাবল ডোজ টিকা নেয়নি। টিকা না নিলে সেখানে যাওয়া যাবে না। তাই এএফসি থেকে ভেন্যু বাতিল করা হয়েছে।’

আপাতত প্রতিযোগিতাকে সামনে রেখে মারুফুল হকের অধীনে ২৫জন খেলোয়াড় নিয়ে অনুশীলন চলছে। এই দলের সঙ্গে রয়েছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ইউসুফ জুলকারনাইন হকও। আগামী ২৭ অক্টোবর থেকে বাছাইয়ের গ্রুপ পর্ব শুরু হওয়ার কথা। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সৌদি আরব, উজবেকিস্তান ও কুয়েত।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম