ব্রাজিলিয়ান রেফারির সমালোচনায় মেসি

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০২১, ১৪:৪৫আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৪:৪৫

প্রশ্নবিদ্ধ রেফারিং নিয়ে মেসির সরব হওয়া নতুন নয়। তাও আবার রেফারি যদি হয়ে থাকেন ব্রাজিলের মতো চিরপ্রতিদ্বন্দ্বী দেশের। সর্বশেষ শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ে পেরুর-আর্জেন্টিনা ম্যাচের রেফারি ছিলেন তেমনই একজন- সাম্পাইও। তার রেফারিং নিয়ে পরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করেছেন আর্জেন্টাইন খুদে জাদুকর। 

ইন্সটাগ্রামে মেসি লিখেছেন, ‘কঠিন ম্যাচ ছিল, খেলাটাও হয়েছে কঠিন। তীব্র বাতাসের সঙ্গে প্রতিপক্ষও গভীরে খেলেছে, আমাদের সেভাবে জায়গাই দেয়নি। এই রেফারি (ব্রাজিলিয়ান) সবসময় এমন করে, যখন সে আমাদের ম্যাচ পরিচালনা করে। মনে হয় যেন কোন উদ্দেশ্য নিয়েই সে এই কাজটা করে। শেষ পর্যন্ত ভালো হয়েছে আমরা গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট পেয়েছি এবং আমাদের লক্ষ্যের আরও কাছে পৌঁছে গেছি।’

মেসির কথাতেই এটা প্রমাণিত, ব্রাজিলিয়ান রেফারির কর্মকাণ্ড নিয়ে সন্দেহ আছে তার। এর কারণ রেফারির বেশ কিছু সিদ্ধান্ত ম্যাচটায় প্রভাব ফেলে দিয়েছিল প্রায়। ৪৩ মিনিটে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে আর্জেন্টিনা জিতেছে ঠিকই। কিন্তু ৬৩ মিনিটে পেরু পেনাল্টি মিস না করলে পয়েন্ট হারাতে হতো তাদের। আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের ধাক্কায় পেরুর ফুটবলার ফারফান বক্সের মধ্যে পড়ে গেলে রেফারি সাম্পাইও পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন।

তার আগেও ব্যবধান দ্বিগুন হতে পারতো আর্জেন্টিনার। ক্রিস্টিয়ান রোমেরোর হেডে আর্জেন্টিনা জাল কাঁপালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। হয়তো এসব কথা ভেবেই রেফারিং নিয়ে সমালোচনা করেছেন মেসি।

/এফআইআর/               
সম্পর্কিত
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
যখন দর্শক হয়ে গিয়েছিলেন সতীর্থরাও, ম্যারাডোনার সেই গোলের গল্প
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের