ভারতের আইএসএল থেকে ডাক পেলেন তপু বর্মণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২১, ১৮:২১আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৮:২১

বাংলাদেশের রক্ষণে আস্থার প্রতীক তপু বর্মণ। মালদ্বীপের সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে গোলও করেছেন ২৬ বছর বয়সী তারকা। এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি লিগে খেলার সুযোগ তৈরি হয়েছে। ভারতীয় ফুটবল লিগ ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) দল নর্থইস্ট ইউনাইটেড এফসির হয়ে খেলার আমন্ত্রণ এসেছে। আগামী ১৯ নভেম্বর শুরু হতে যাচ্ছে ভারতের সবচেয়ে আকর্ষণীয় ফুটবল লিগটি।

মালদ্বীপে এএফসি কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপে তপুর পারফরম্যান্স ছিল দেখার মতো। তা দেখেই মূলত তপুকে পছন্দ করেছেন নর্থইস্ট ক্লাবের কোচ খালিদ জামিল।

এ প্রসঙ্গে তপু সংবাদমাধ্যমকে বলেছেন, ‘প্রস্তাব পেয়েছি সরাসরি কোচের কাছ থেকে। প্রস্তাবটা আকর্ষণীয়। (নর্থইস্ট) কোচ বলেছেন, বাংলাদেশে খেলে যা পাই তার চেয়ে বেশি পারিশ্রমিক দেওয়া হবে। আমি তাকে বলেছি, আমি বসুন্ধরা কিংসের সঙ্গে মৌখিকভাবে চুক্তিবদ্ধ। তিনি সময় নিয়ে চিন্তা করে জানাতে বলেছেন।’

সঙ্গে যোগ করেছেন, ‘এছাড়া বসুন্ধরা কিংসের সঙ্গেও প্রথমে আমার কথা বলতে হবে। কারণ আমি তাদের কথা দিয়েছি, আগামী মৌসুম তাদের হয়ে খেলবো।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম