দেশে ফিরেও বাজে রেফারিং ভুলতে পারছে না বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২১, ১৮:৩৮আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৮:৩৮

অনেক আশা নিয়ে মালদ্বীপের সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল বাংলাদেশ। কিন্তু মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নেপালের বিপক্ষে এগিয়ে থেকেও ড্র করে স্বপ্ন ভঙ্গ হয়েছে জামালদের। মূলত উজবেকিস্তান রেফারির এক বিতর্কিত সিদ্ধান্তেই এলোমেলো হয়ে যায় সব কিছু। তাই ফাইনালে খেলতে না পারার দুঃখ নিয়ে রবিবার বিকালে দেশে ফিরেছে বাংলাদেশ দল। 

অবশ্য দেশে ফিরেও বাজে রেফারিংয়ের কথা ভুলতে পারছে না জামাল-তপুরা। স্বপ্ন ভঙ্গের বেদনায় সবাই বিমর্ষ। প্রত্যাশা অনুযায়ী কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়াতে কষ্টটা আরও বেশি পাচ্ছে সবার। অধিনায়ক জামাল ভূঁইয়া দেশে ফিরে বিমানবন্দরে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘দলের সবারই মন খারাপ। আমরা নেপালের বিপক্ষে শেষ ৫ মিনিটে গোল হজম করেছি। এছাড়া আমাদের পারফরম্যান্স ভালো ছিল। সুযোগ ছিল ফাইনালে খেলার। তা হলো না, দুর্ভাগ্যবশত রেফারি বাজে পেনাল্টি দিয়েছে।’

নেপালের বিপক্ষে লাল কার্ড পাওয়ায় তেকাঠির নিচে দায়িত্ব পালন করেন অভিজ্ঞ আশরাফুল ইসলাম রানা। পেনাল্টির পর অঞ্চন বিষ্টার স্পট কিক তিনি রুখে দিতে চেষ্টা করেছিলেন। কিন্তু বলের দিকে ঝাঁপ দিলেও গতির কারণে গোল থেকে দলকে রক্ষা করতে পারেননি।

বিমানবন্দর থেকে যাওয়ার সময় সেই ম্যাচ নিয়ে রানা বলেছেন, ‘পেনাল্টি থেকে ৫০-৫০ সুযোগ থাকে। আমি চেষ্টা করেছি, কিন্তু হয়নি। প্রত্যাশা ছিল ফাইনালে খেলার, পূরণ হয়নি। নেপালও চাইছিল ড্র করতে। আমরা এগিয়ে থেকেও পারিনি, দুঃখজনক। রেফারির বাজে সিদ্ধান্তের কারণে আমরা হেরেছি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী