বাংলাদেশি পাসপোর্ট পেলেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২১, ১৯:০৪আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৯:০৪

বড় স্বপ্ন নিয়ে বাংলাদেশে এসেছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ইউসুফ জুলকারনাইন হক। মাঠ মাতাতে চান লাল-সবুজ দলের জার্সি পরে। স্বপ্ন পূরণে ঢাকায় অনুশীলনও করছেন। তবে বাংলাদেশি পাসপোর্ট না থাকায় একটু অস্বস্তিতে ছিলেন। তার জন্য স্বস্তির খবর যে, সোমবার বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন ১৮ বছর বয়সী এই ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তার পাসপোর্ট প্রাপ্তির বিষয়টি  নিশ্চিত করেছে।

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই পর্বে অংশ নিচ্ছে বাংলাদেশ। যার প্রাথমিক দলে আছেন জুলকারনাইন। এই মিডফিল্ডার ইংল্যান্ডের তৃতীয় স্তরের দল ইপ্সউইচ টাউনের হয়ে খেলে থাকেন। এখন পাসপোর্ট পেয়ে চূড়ান্ত দলে জায়গা করে নিতে আরও এক ধাপ এগিয়ে গেলেন। ইউসুফ ফরোয়ার্ড পজিশনেও খেলতে পছন্দ করেন। অনুশীলনে তার পারফরম্যান্স দৃষ্টি কেড়েছে কোচদের।

আগামী ২৭ অক্টোবর শুরু হবে বাছাইয়ের গ্রুপ পর্ব। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সৌদি আরব, উজবেকিস্তান ও কুয়েত। তবে নতুন করে ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের