কুয়েত নয়, উজবেকিস্তানে খেলবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২১, ১৮:৪২আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৮:৪২

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে অংশ নিচ্ছে বাংলাদেশ। ‘ডি’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে সৌদি আরব, কুয়েত ও উজবেকিস্তান। শুরুতে কুয়েত ছিল ভেন্যু। কিন্তু করোনাভাইরাসের বিধিনিষেধে কুয়েতে এখন এই পর্বের খেলা হচ্ছে না। নতুন ভেন্যু উজবেকিস্তান।

আগামী ২৭ অক্টোবর শুরু হবে বাছাইয়ের গ্রুপ পর্ব। উদ্বোধনী ম্যাচেই কুয়েতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৩০ অক্টোবর স্বাগতিক উজবেকিস্তানের মুখোমুখি হয়ে ২ নভেম্বর পরের ম্যাচে লাল-সবুজ জার্সিধারীদের প্রতিপক্ষ সৌদি আরব।

এরই মধ্যে মারুফুল হকের অধীনে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। দুই-একদিনের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করার কথা আছে। এই প্রাথমিক দলে আছেন ইংল্যান্ড প্রবাসী ইউসুফ জুলকারনাইন হক।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম