এগিয়ে থেকেও পয়েন্ট হারালো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
৩১ অক্টোবর ২০২১, ০৩:২৭আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ০৩:২৭

এই মৌসুমে বার্সেলোনার ‍রুগ্ন দশা। চ্যাম্পিয়ন্স লিগের পর লা লিগাতেও সুবিধাজনক অবস্থানে নেই। রায়ো ভায়োকানোর কাছে হারের পর তো কোচ রোনাল্ড কোম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু তাতেও দুর্দশা কাটছে না কাতালানদের। লা লিগাতে ১১তম ম্যাচে এসে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করতে হয়েছে দেপোর্তিভো আলাভেসের সঙ্গে।

বার্সেলোনা ১১ ম্যাচে চতুর্থ ড্রতে ১৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে। সমান ম্যাচে আলাভেস প্রথম ড্রতে ১০ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে অবস্থান করছে।

ক্যাম্প ন্যুতে বার্সেলোনা বলের নিয়ন্ত্রণ রেখে আধিপত্য বিস্তার করে খেলেছে। আক্রমণও কম হয়নি। বলতে গেলে প্রতিপক্ষকে চাপে রেখেছে ম্যাচের অধিকাংশ সময়জুড়ে। কিন্তু একটির বেশি গোল পায়নি কাতালানরা।

মেমফিস-গ্যাভিরা মিলে চেষ্টা করেও প্রথমার্ধে ডেডলক ভাঙতে পারেননি।

ম্যাচ শুরুর ১৮ মিনিটে দিপাইয়ের কর্নার থেকে গার্সিয়ার হেড গোলকিপার সিভেরা ডান দিকে ঝাপিয়ে পড়ে রুখে দেন। একটু পর আগুয়েরোর শট দূরের পোস্ট দিয়ে যায়।

৩৮ মিনিটে বার্সেলোনার দুর্ভাগ্য। আগুয়েরো চোট পেয়ে মাঠ ছাড়েন। কৌতিনহো বদলি হিসেবে খেলেন।

৭ মিনিট পর মেমফিস দিপাইয়ের জোরালো শট বক্সের বাইরে থেকে গোলকিপার কোনমতে প্রতিহত করে দলকে ম্যাচে রাখেন।

তবে বিরতির পর আর পোস্ট অক্ষত রাখতে পারেননি সিভেরা।

৪৯ মিনিটে জর্দি আলবার পাসে মেমফিস দিপাই বক্সের বাইরে থেকে বা পায়ের জোরালো দৃষ্টিনন্দন শটে জাল কাঁপান।

তবে বার্সেলোনার লিড বেশিক্ষণ থাকেনি।

৫২ মিনিটে স্কোরলাইন ১-১ হয়। হোসেলুর পাসে রিয়োহা বক্সে ঢুকে গোলকিপারকে কাটিয়ে বাঁ পায়ের জোরালো শটে ম্যাচে সমতা ফেরান। এরপর বার্সেলোনা আবারও চেষ্টা করতে থাকে। কিন্তু কিছুতেই প্রতিপক্ষের রক্ষণ ভেদ করা সম্ভব হয়নি।

৫৩ মিনিটে কৌতিনহোর বাঁ পায়ের শট গোলকিপার বাঁ হাত দিয়ে রুখে দিয়ে গোল হতে দেননি। ৬ মিনিট পর মেমফিসের ১০ গজ দূর থেকে নেওয়া শট পোস্টে লেগে প্রতিহত হয়।

পরের মিনিটে মেমফিসের শট গোলকিপারের শরীরে লেগে প্রতিহত হলে আরও হতাশ হতে হয় সমর্থকদের। একের পর এক আক্রমণ হেনেও জয়সূচক গোলের দেখা পাওয়া হয়নি বার্সেলোনার। এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।

 

 

 

/টিএ/আইএ/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম