৪ গোলে পিছিয়ে পড়েও মালদ্বীপকে রুখে দিলো শ্রীলঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২১, ১৯:৫৮আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ২০:০৪

বৈরি আবহাওয়ার কারণে শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার মাহিন্দ্রা রাজাপাকসে চারজাতি ফু্টবল প্রতিযোগিতা সময়মতো শুরু হতে পারেনি। তবে বৃষ্টিভেজা মঠেই প্রতিযোগিতা উদ্বোধন হয়েছে আজ (মঙ্গলবার)। শুরুর দিনে স্বাগতিক শ্রীলঙ্কা চমক দেখিয়েছে। ৪ গোলে এগিয়ে থেকে মালদ্বীপের জয় অনেকটাই নিশ্চিত ছিল। কিন্তু স্বাগতিকরা অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ৪-৪ গোলে ড্র করেছে! জার্মান প্রবাসী ফুটবলার ওয়াসিম রাজিক একাই ৪ গোল করে দলের হার এড়ান।

কলম্বোর রেসকোর্স মাঠে প্রথমার্ধে মালদ্বীপের আধিপত্য। ৩৪ মিনিটের মধ্যে ৩ গোল করে এগিয়ে যায় অতিথিরা। ম্যাচ শুরুর ৮ মিনিটে আলী আশফাকের অ্যাসিস্টে আকরাম আব্দুল ঘানি লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন। পরের মিনিটে আলী ফাসির ব্যবধান দ্বিগুণ করেন।

৩৪ মিনিটে ইব্রাহিম মাহুদি তৃতীয় গোল করে দলের ব্যবধান আরও বাড়ান। বিরতির পরও মালদ্বীপের দাপট চলতে থাকে। ৫৮ মিনিটে আলী আশফাক চতুর্থ গোলটি করে স্বাগতিকদের ব্যাকফুটে ফেলে দেন।

কিন্তু তখনও কে ভেবেছিল ৪ গোলে পিছিয়ে থেকে শ্রীলঙ্কা ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে। কিন্তু জ্বলে উঠলো স্বাগতিকরা। ওয়াসিম রাজিকের দুর্দান্ত পারফরম্যান্সে স্বাগতিকরা ১ পয়েন্ট নিশ্চিত করেছে।

৬৪, ৬৮ ও ৭২ মিনিটে ওয়াসিম রাজেক হ্যাট্রিটিক পূর্ণ করেন। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আলতো টোকায় চতুর্থ গোল করে ২৭ বছর বয়সী মিডফিল্ডার স্বাগতিক সমর্থকদের স্বস্তি এনে দেন।

আগামীকাল (বুধবার) বাংলাদেশ প্রথম ম্যাচে মুখোমুখি হবে সেশেলসের।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী