মালদ্বীপ ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২১, ২০:৩৭আপডেট : ১১ নভেম্বর ২০২১, ২০:৩৭

চারজাতি ফুটবলে অপেক্ষাকৃত দুর্বল দল সেশেলস। তার পরেও পূর্ব আফ্রিকার দেশটিকে বাংলাদেশ হারাতে পারেনি! নিজেদের ব্যর্থতায় শেষ মুহূর্তে গোল হজম করে পয়েন্ট হারাতে হয়েছে। শুরুর ম্যাচে পয়েন্ট হারিয়ে বাংলাদেশের দৃষ্টি এখন ফেভারিট মালদ্বীপ ম্যাচের দিকে। বরাবরের মতো আগামী শনিবারের ম্যাচটিও জেতার লক্ষ্য জামাল ভূঁইয়াদের!

সেশেলসের সঙ্গে ড্র করে বৃহস্পতিবার মাঠের অনুশীলন হয়নি যদিও। জিম আর সুইমিং করে জামাল ভূঁইয়ারা দিন পার করেছেন। এক ফাঁকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দেওয়া ভিডিও বার্তায় কথা বলেছেন সেশেলসের বিপক্ষে একমাত্র গোলদাতা মোহাম্মদ ইব্রাহিম। ড্র ম্যাচ নিয়ে তার মনে হয়েছে, ‘আসলে ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। এখন ড্র হয়ে গেছে, পরের টার্গেট মালদ্বীপ ম্যাচ। ওটা কীভাবে জিততে পারি, সেই পরিকল্পনা করছি আমরা।’

র‌্যাঙ্কিংয়ের নিচু সারির দল হওয়ায় সেশলসের বিপক্ষে বাংলাদেশ জয় প্রত্যাশা করেছিল। কিন্তু শেষ মুহূর্তের গোলে ড্র হওয়ায় দলের সবার যে মন খারাপ হয়নি এমন নয়। এখন সামনের দিকেই তাকানো জরুরি বলে মনে করছেন এই উইঙ্গার, ‘এমন একটা গোল করে যদি জিততে না পারি, ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়, তাহলে তো অবশ্যই খারাপ লাগে। ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। কিন্তু যেটা হয়নি, সেটা নিয়ে ভেবে লাভ নেই। সামনের দিকে তাকাতে হবে।’

দলের স্ট্রাইকার সুমন রেজা অবশ্য বৃষ্টির কারণে মাঠের দুরাবস্থার কথাও টেনে আনলেন। অথচ ঢাকাতে সবাই বৃষ্টির মধ্যেও খেলতে অভ্যস্ত। তবে কলম্বোর রেসকোর্স মাঠে খেলে অন্যরকম অভিজ্ঞতা হয়েছে উত্তর বারিধারার এই তরুণ ফুটবলারের, ‘ঢাকার মাঠ আর এ মাঠে অবশ্যই একটু পার্থক্য আছে। ঢাকার মাঠে বৃষ্টি হলে একটু কাঁদা হয় কিন্তু খেলা যায়। শ্রীলঙ্কায় এটা বালিযুক্ত মাঠ, বৃষ্টি হওয়ার পর যেটা হয়েছে খেলার সময় পা টেনে ধরছিল। তারপরও প্রথমার্ধে আমরা বল দেওয়া-নেওয়া করে খেলেছি। কিন্তু দ্বিতীয়ার্ধে ক্লান্ত লাগছিল, পা-টা ধরে আসছিল।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম