মেসিকে নিয়েই উরুগুয়ের মুখোমুখি হতে চাইছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
১২ নভেম্বর ২০২১, ১৯:২৫আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৯:২৮

বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ। এমন ম্যাচে স্বাভাবিকভাবেই লিওনেল মেসির উপস্থিতি বড় ব্যবধান গড়ে দেবে। চোটগ্রস্ত হওয়ায় তার খেলা নিয়ে শুরুতে সংশয় থাকলেও অবশেষে সুসংবাদ দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। শনিবার ভোর ৫ টায় হতে যাওয়া ম্যাচের জন্য মেসি প্রস্তুত।  

যদিও মেসির চোটগ্রস্ত হওয়া আর আর্জেন্টিনায় খেলতে আসা নিয়ে বিতর্ক কম হয়নি। হাঁটুর ইনজুরিতে পিএসজির শেষ দুই ম্যাচ খেলতে পারেননি। কিন্তু চোট নিয়ে জাতীয় দলে খেলতে আসায় পিএসজি স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো কম কথা শোনাননি। তবে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্ক্যালোনি যা বলেছেন, তাতে বোধহয় লিওনার্দোর আর কোন প্রশ্ন তোলা উচিত নয়, ‘আমরা বিশ্বাস করি লিও ভালো আছে। লিও খেলতে চায়, আমারও তাকে খেলাতে চাই।’  

মেসিকে খেলানো নিয়ে লিওনার্দোর কড়া মন্তব্যেরও জবাব দেন আর্জেন্টিনা কোচ, ‘আমাদের সঙ্গে লিওনার্দোর ভালো বোঝাপড়া আছে। অবশ্যই তার এমন মন্তব্যের কারণ আমরা বুঝতে পারি। তবে এটা নিয়েও সন্দেহ থাকা উচিত নয় যে আমরা মেসিকে নিয়মের মধ্যে থেকেই দলে নিয়েছি।’

অবশ্য আলবিসেলেস্তেদের কাছে এই ম্যাচের গুরুত্বটাও কম নয়। লাতিন অঞ্চল থেকে ব্রাজিল বিশ্বকাপের টিকিট কাটলেও অপেক্ষায় রয়েছে আর্জেন্টিনা। উরুগুয়ে ম্যাচের পর ঘরের মাঠে ব্রাজিলকে হারাতে পারলে তারাও নিশ্চিত করবে বিশ্বকাপ। সেই লক্ষ্যে মেসি অনুশীলনেও অংশ নিয়েছেন। এখন মাঠে তার ঝলক দেখানোর পালা।

/এফআইআর/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী