আবারও বিশ্বকাপ কঠিন করে ফেললো ইতালি

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০২১, ১১:০১আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৫:০৬

২০১৮ বিশ্বকাপের আগের ইতালির সঙ্গে এই ইতালির পার্থক্যটা অনেক। অন্তত ইউরো দেখার পর তা চোখ বন্ধ করেই বলে দেওয়া যেতে পারে। যে দলটির অমিত সম্ভাবনা নিয়ে কেউ কেউ ভবিষ্যদ্বাণীও করেছিল। কিন্তু ভাগ্যের ফেরে আবারও বিশ্বকাপ নামক মঞ্চটাকে দুর্গমগিরি করে ফেললো আজ্জুরিরা! নর্দার্ন আয়ারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে সরাসরি কাতার বিশ্বকাপের টিকিট কাটার সুযোগ হাতছাড়া করেছে ইতালি।   

সোমবার রাতে ইতালি এই জেনে নেমেছিল, নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে এমন ব্যবধানে জিততে হবে, যাতে সুইজারল্যান্ডের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকা যায়। সুইসরা বুলগেরিয়াকে ৪-০ গোলে হারানোয় ইতালির এগিয়ে থাকতে প্রয়োজন ছিল ৩ গোলের। অবিশ্বাস্য হলেও সত্য দৃঢ়চেতা আইরিশদের জালে একটিবারের জন্যও বল পাঠাতে পারেনি ইতালি। ফলে বিশ্বকাপের পথটা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। মার্চে অনুষ্ঠেয় প্লে অফকে লক্ষ্য করেই এখন খেলতে হবে।

আর ২০১৮ সালের কথা ভাবলে এই প্লে-অফও তাদের প্রেরণা দিতে পারছে না। কারণ প্লে-অফে ভাগ্য সঙ্গী না থাকায় গতবার তারা কোয়ালিফাই-ই করতে পারেনি। সুইডেনের কাছে দুই লেগে হেরে বিশ্বকাপ স্বপ্নের ইতি ঘটেছিল। মনে রাখতে হবে, এই প্লে-অফে লড়বে ১২টি দল। সেখান থেকে বিশ্বকাপে যাবে মাত্র তিনটি!

অবশ্য ম্যাচের শুরু থেকেই বোঝা যাচ্ছিল, এই কাজটা ইতালির জন্য সহজ হবে না। চোটজর্জর হওয়ায় দলের স্বীকৃত স্ট্রাইকার সিরো ইম্মোবিলেকেই ম্যাচে পাওয়া যায়নি!  ইতালি কোচ রবার্তো মানচিনি অবশ্য আশা ছেড়ে দিচ্ছেন না। প্লে-অফে সেরাটা দিতে চাইছেন, ‘যা হয়ে গেছে, সেটা নিয়ে কিছুই করার নেই। তবে মার্চে আমাদের সুযোগ আছে। সেখানে সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক