ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের রেফারি অনির্দিষ্টকাল নিষিদ্ধ!

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২১, ১৮:৫৯আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৮:৫৯

গোলশূন্য ড্র হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনার সুপার ক্লাসিকো। বাছাই ম্যাচের এই ফল অবশ্য তাদের কাতার বিশ্বকাপের পথে বাধা হতে পারেনি। তবে রেফারিং বিতর্ক সৃষ্ট করেছে ঠিকই। বাজে রেফারিংয়ের কারণে ওই ম্যাচের রেফারি ও ভিডিও রেফারিকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক কনমেবল।

ঠিক কী কারণে দুই রেফারিকে এমন শাস্তি পেতে হয়েছে। তারও ব্যাখ্যা দিয়েছে সংস্থাটি। মূল ঘটনাটি আসলে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিকে ঘিরে। বল দখলের লড়াইয়ে ওতামেন্দির কনুইয়ের গুঁতোয় মারাত্মকভাবে আঘাত পান ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। রক্তও ঝরতে দেখা যায় মুখ থেকে। অথচ এমন ঘটনায় রেফারি ও ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারিকে কোন ভূমিকাই নিতে দেখা যায়নি!

সন্দেহজনক এই আচরণের পর কনমেবল বিবৃতিতে বলেছে, ‘প্রধান রেফারি আন্দ্রেস ইসমায়েল ও ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি এস্তেবান দানিয়েলের পারফরম্যান্স বিশ্লেষণ করে দেখা হয়েছে। তারা দুজনেই ভয়ানক রকমের ভুল করেছেন। যা গুরুতর ও স্পষ্ট।’     

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী