রোনালদো-সানচোর গোলে শেষ ষোলোতে ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২১, ০২:১৬আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ০২:১৬

ম্যানচেস্টার ইউনাইটেড এমনিতে প্রিমিয়ার লিগে সুবিধাজনক অবস্থানে নেই। ওয়াটফোর্ডের কাছে ৪ গোলে হারের পর কোচ ওলে গানার সুলশারকে বরখাস্ত করা হয়েছে। ঠিক এই অবস্থায় চ্যাম্পিয়ন্স লিগে খেলতে এসে রেড ডেভিলরা স্বস্তির জয় পেয়েছে। স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে খেলা নিশ্চিত করেছে ইংলিশ জায়ান্টরা। ক্রিস্তিয়ানো রোনালদো ও সানচো একটি করে গোল করে দলকে নক আউট পর্বে নিয়ে যান।

এর আগে ওল্ড ট্রাফোর্ডে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ গোলে জয় এসেছিল ইউনাইটেডের। প্রতিপক্ষের রাতে এদিন প্রথমার্ধে ভিয়ারিয়াল আক্রমণে বেশ এগিয়ে ছিল। তবে ম্যাচ শুরুর ৩ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে যেতে পারতো। স্কট ম্যাকটমিনেইর হেড লক্ষ্যভ্রষ্ট হয়।

এরপর থেকে স্বাগতিকরা আক্রমণে দাপট দেখাতে থাকে। একের পর এক আক্রমণ হেনে অতিথিদের রক্ষণের পরীক্ষা নিতে থাকে। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পাওয়া হয়নি।

১০ মিনিটে ভিয়ারিয়ালের ইয়েরিমি পিনোর শট পোস্টের অল্প দূর দিয়ে যায়। দুই মিনিট পর সতীর্থের কর্নার থেকে পাও তারোর হেড পোস্টের ওপর দিয়ে গেলে হতাশ হতে হয় সমর্থকদের।

২০ মিনিটে পারভিস এস্তোপিনানের বা পায়ের শট পোস্টের বাইরে দিয়ে গেলে এগিয়ে যাওয়া হয়নি। ২৭ মিনিটে মানু ত্রিগুইরেসের শট গোলকিপার রুখে দেন।

তিন মিনিট পর ইউনাইটেড ম্যাচে ফেরার চেষ্টা। অ্যালেক্সে তেলেসের ক্রসে ক্রিস্তিয়ানো রোনালদোর হেড গোলকিপার প্রতিহত করেন। ৩৪ মিনিটে রোনালদোর বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শটটি এক ডিফেন্ডার রুখে দেন।

প্রথমার্ধের শেষের দিকে আবারও ভিয়ারিয়াল আক্রমণে। তিনটি সুযোগ পেয়েও এই যাত্রায় গোলের দেখা পাওয়া হয়নি।

বিরতির পরও স্বাগতিকদের গোলমিস চলতে থাকে। ৫৯ মিনিটে মানু ট্রাইগুয়েরসের ডান পায়ের শট গোলকিপার প্রতিহত করেন। ইউনাইটেড একটু গুছিয়ে নিয়ে শেষের দিকে গোল দুটি পায়। ৭১ মিনিটে রোনালদোর সঙ্গে ওয়ান টু খেলে সানচোসের শট গোলকিপার পা দিয়ে ফিরিয়ে দিয়ে দলকে ম্যাচে রাখেন।

৭৮ মিনিটে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বক্সের বাইরে থেকে রোনালদোর শট জড়ায় জালে। ৯০ মিনিটে প্রতি আক্রমণ থেকে সানচো ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করে ভিয়ারিয়ালকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেন।

/টিএ/এলকে/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি