জাভির হাত ধরে এবার হোঁচট খেলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২১, ০৪:১৯আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ০৪:৩৪

জাভি হেরনান্দেজের হাত ধরে লা লিগা শুরুতে কষ্টার্জিত জয় পেয়েছিল বার্সেলোনা। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি। পর্তুগিজ দল বেনফিকার সঙ্গে গোল শূন্য ড্র করে ম্যাচ শেষ করেছে। যদিও এর আগে প্রথম পর্বে প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলে হারতে হয়েছিল মেমফিস-দেম্বেলেদের।

ই গ্রুপে বার্সেলোনা ৫ ম্যাচে প্রথম ড্রতে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে। ড্রতে বরং তাদের নক আউট ওঠা কঠিন হয়ে পড়লো। সমান ম্যাচে বেনফিকা দ্বিতীয় ড্রতে ৫ পয়েন্ট পেয়েছে। বায়ার্ন মিউনিখ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে।

ন্যু ক্যাম্পে ম্যাচের অধিকাংশ সময় জুড়ে বার্সেলোনা দাপট দেখিয়েছে। বল দখলের সঙ্গে আক্রমণও হেনেছে অনেক। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাওয়া যায়নি। বেনফিকা মাঝেমধ্যে গোল করার চেষ্টা করেছে। কিন্তু তাদেরও গোল না পাওয়ার বেদনায় পুড়তে হয়েছে।

ম্যাচ শুরুর ৫ মিনিটে এগিয়ে যেতে পারতো বেনফিকা। ওতামেন্ডির সহায়তায় ইয়ারেমচুকের বা পায়ের শট গোলকিপার প্রতিহত করেন।

দুই মিনিট পর বার্সেলোনার আধিপত্য শুরু। নিকোলাস গন্জালেসের এসিস্টে ইউসুফ দেমেরিকের শট গোলকিপার প্রতিহত করেন। ১৩ মিনিটে আরাহোর শট পোস্টের বাইরে দিয়ে যায়। দুই মিনিট পর মেমফিস দিপাইয়ের প্রচেষ্টা পোস্টের অনেক ওপর দিয়ে গেলে কাতালান সমর্থকদের হতাশ করে। ২৭ মিনিটে জর্দি আলবার শট গোলকিপার রুখে দিলে গোলের দেখা পাওয়া হয়নি।

৪৩ মিনিটে বার্সেলোনার দুর্ভাগ্য আরও বাড়ে। সার্জিও বুসকেটসের সহায়তায় ইউসুফ দেমিরের বা পায়ের শট বারে লেগে গোল হয়নি! বিরতির পরও আক্রমণ অব্যাহত থাকে। ডি ইয়ং-দেম্বেলেরা কম চেষ্টা করেননি। কিন্তু গোল যে মিলেনি। জাভির চ্যাম্পিয়ন্স লিগ অভিষেক যে সুখকর হয়নি। নিজেদের মাঠ থেকে পয়েন্ট খোয়াতে হয়েছে।

অন্য ম্যাচে চেলসি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জুভেন্টাসকে।

 

/টিএ/এলকে/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল: ‘ক্ষুব্ধ’ ইসরায়েল, ‘গর্বিত’ স্পেনের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম