বিশ্বকাপে খেলা কলিনদ্রেস এখন ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২১, ১২:৪৬আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১২:৪৬

ঘরোয়া ফুটবলে আগের চেয়ে শক্তিশালী দল গড়েছে আবাহনী লিমিটেড। তারুণ্য নির্ভর দলের সঙ্গে উঁচুমানের বিদেশি নিয়েছে। চমক হিসেবে আগেই তারা জানিয়ে দেয়, রাশিয়া বিশ্বকাপ খেলা কোস্টারিকার দানিয়েল কলিনদ্রেসকে নেওয়ার কথা। আনুষ্ঠানিকতা সারতে বৃহস্পতিবার সকালে ৩৬ বছর বয়সী তারকা ঢাকাতেও চলে এসেছেন।

আজ দলবদলের শেষ দিন। তাই কলিনদ্রেসকে নিয়েই নিবন্ধন সারতে যাচ্ছে আকাশী-নীল জার্সি ধারীরা।

আবাহনী চাইছে কলিনদ্রেসকে ঘিরে এবার সাফল্য পেতে। দলটির ম্যানেজার সত্যজিত দাশ রুপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা এবারও ভালো দল গড়েছি। কলিনদ্রেস এবার আবাহনীতে খেলবে। দুই ব্রাজিলিয়ান ও এক ইরানিয়ান খেলোয়াড়ও আছে। আশা করছি, দল সাফল্য পাবে।’

কলিনদ্রেস এক মৌসুম আগে বসুন্ধরা কিংসেও খেলেছেন। তাই ঘরোয়া ফুটবলে তিনি পরিচিত মুখ। ২৯ ম্যাচ খেলে গোল করেছেন ১৪টি। সবশেষ নিজ দেশে দিপোর্তিভো সাপরিসার হয়ে ৩৭ ম্যাচে ৯ গোল করেছেন। এছাড়া জাতীয় দলের হয়ে ১৭টি ম্যাচ খেলারও অভিজ্ঞতা আছে তার। এবার আবাহনীর হয়ে মাঠ মাতানোর অপেক্ষায় কোস্টারিকার এই তারকা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক