ভয়ানক চোটে স্ট্রেচারে মাঠ ছাড়লেন নেইমার

স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০২১, ২১:১১আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ২১:১৮

প্যারিস সেন্ত জার্মেই তখন ২-১ গোলে এগিয়ে। ১০ জনের সেন্ত এতিয়েনের বিপক্ষে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছে। তবে স্কোরলাইন বাড়িয়ে রেখে স্বস্তিতে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছিল প্যারিসের ক্লাবটি। ঠিক সেসময়ই এলো ভয়ংকর এক মুহূর্ত। ভীতি ছড়ানো অ্যাঙ্কেল চোটে পড়লেন নেইমার। অবস্থা এতটাই গুরুতর যে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।

আজ (রবিবার) লিগ ওয়ানের ম্যাচে সেন্ত এতিয়েনের মাঠে আতিথ্য নিয়েছিল পিএসজি। এই ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে প্রথমার্ধের ইনজুরি টাইমে মারকিনুসের গোলে সমতায় ফেরে প্যারিসের ক্লাবটি। ব্রাজিলিয়ান ডিফেন্ডার দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমেও জাল খুঁজে পেয়েছেন। তার জোড়া গোলের সঙ্গে লক্ষ্যভেদ করেন আনহেল দি মারিয়া।

তবে এই জয়ের পরও স্বস্তিতে থাকতে পারছে না পিএসজি। দুশ্চিন্তার মেঘ জমাট বেঁধেছে নেইমারের চোটে। দ্বিতীয়ার্ধে ভয়ানক ট্যাকলের শিকার হয়েছেন এই ব্রাজিলিয়ান। সেন্ত এতিয়েনের এক খেলোয়াড় এমনভাবে ট্যাকল করেছিলেন যে তার অ্যাঙ্কেল পুরোপুরি বেঁকে যায়। মাঠেই বোঝা গিয়েছিল গুরুতর অবস্থা তার। দ্রুত মেডিক্যাল টিম মাঠে আসার পর নেইমারকে বের করে নেওয়া হয় স্ট্রেচারে করে।

চোটের অবস্থা কতটা গুরুতর, এ ব্যাপারে এখনও কিছু জানায়নি পিএসজি। তবে মাঠে তার অ্যাঙ্কেল যেভাবে বেঁকে গিয়েছিল, তাতে খারাপ কিছুরই আশঙ্কা করা হচ্ছে। সত্যি যদি গুরুতর হয়, তাহলে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হতে পারে। অস্ত্রোপচারও করা লাগতে পারে তার। সেক্ষেত্রে এ বছরের বাকিটা আর মাঠে নামা হবে না। যদিও সবকিছু নির্ভর করছে তার স্ক্যান রিপোর্টের ফলের ওপর।

/কেআর/
সম্পর্কিত
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ছাড়াই পানামার বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
ব্রাজিলের জন্য দুঃসংবাদ, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে নেইমার 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম