দল খেলছে ঢাকায়, খেপ খেলতে ফুটবলার সিলেটে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২১, ১৯:৫৪আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ২১:০২

স্বাধীনতা কাপ ফুটবলে বিমান বাহিনীকে হারাতে পারলেই উত্তর বারিধারার সামনে কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ ছিল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র দুই বিদেশি নিয়ে খেলেছে বারিধারা। অবশ্য খেলেছে বললে ভুল হবে। ম্যাচের সময় তৃতীয় বিদেশি মিশরের স্ট্রাইকার মোস্তফা মাহমুদ ছিলেন সিলেটের বিয়ানিবাজারে! মূলত ঘরোয়া টুর্নামেন্ট বাদ দিয়ে খেপ খেলাকে প্রাধান্য দিয়েছিলেন তিনি। এমন খবর জানতে পেরে দলের ম্যানেজমেন্ট ভীষণ ক্ষুদ্ধ। মোস্তফার বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বারিধারা।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বিমান বাহিনীর বিপক্ষে দাপট দেখিয়ে উত্তর বারিধারা ড্র আদায় করে নিয়েছে। গোলের বেশ কিছু সুযোগও পেয়েছে। কিন্তু পিছিয়ে পড়ে একটির বেশি গোল তারা করতে পারেনি। তবে যেভাবে সুযোগ এসেছিল, তাতে করে মোস্তফার মতো স্ট্রাইকার থাকলে ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল।

তাই মোস্তফার অনুপস্থিতির কারণ জানতে পেরে ক্ষোভ উগড়ে দিয়েছেন উত্তর বারিধারার ম্যানেজার জাহাঙ্গীর আলম। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা জানতে পেরেছি মোস্তফা সিলেটে খেপ খেলতে গেছে। নিশ্চিতও হয়েছি, ছবি পেয়েছি। এটা ও ঠিক করেনি। পেশাদার খেলোয়াড় হিসেবে এটা ও পারে না। ১ ডিসেম্বর থেকে ওর সঙ্গে আমাদের চুক্তি। আজ ও ম্যাচ খেলতে পারলে হয়তো আমরা ম্যাচ জিততে পারতাম। এখন মোস্তফার বিপক্ষে বাফুফের কাছে নালিশ জানাবো। যেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম